
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজমের পথচলাটা একরকম শেষই হয়ে গিয়েছিল। ২০২৪-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর পাকিস্তান একের পর এক টি-টোয়েন্টি খেললেও জায়গা হয়নি বাবরের। ১০ মাস পর তাঁর প্রত্যাবর্তনটা হলো মনে রাখার মতো। পাকিস্তানি তারকা ক্রিকেটার ভেঙে দিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলির রেকর্ড।
বাবর গত রাতে রাওয়ালপিন্ডিতে এক ঢিলে দুই পাখি মেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৭ বলে ৯ চারে করেছেন ৬৮ রান। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন ৪০টি। তাতে কোহলির ৩৯ পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে পেছনে ফেলে সবার ওপরে উঠে গেলেন বাবর। কোহলির রেকর্ড ভাঙার রাতে বাবর পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। পাকিস্তান ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচের চারটি ছবি বাবর আজ সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। পাকিস্তানি তারকা ক্রিকেটার লিখেছেন, ‘আমি যেটা করতে পছন্দ করি, সেটা করতে পেরে কৃতজ্ঞ। যখন সবকিছু শান্ত, স্বাভাবিক ছিল, তখন যারা আমার ওপর ভরসা রেখেছেন তাদের ধন্যবাদ।’
যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছিলেন বাবর, একই প্রতিপক্ষের বিপক্ষেই ফিরলেন তিনি। রাওয়ালপিন্ডিতে ২৮ অক্টোবর প্রত্যাবর্তনের ম্যাচে বাবর শূন্য রানে আউট হয়েছিলেন। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ৫৫ রানে হেরেছিল। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান কী করতে পারে, সেটা আবার দেখাল প্রোটিয়া সিরিজে। শেষ দুই টি-টোয়েন্টি মিলে করেছেন ৭৯ রান। তাতে ৪৩০২ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেলেন বাবর। তাতে পেছনে ফেলেছেন রোহিতকে। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ৪২৩১ রান করেছেন রোহিত। ৩২ ফিফটির পাশাপাশি করেছেন ৫ সেঞ্চুরি।
বার্বাডোজে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত-কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ সেঞ্চুরি করে রোহিতের সঙ্গে যৌথভাবে শীর্ষে গ্লেন ম্যাক্সওয়েল। আর বাবর পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৩১ ম্যাচে করেছেন ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে থাকা কোহলির রান ৪১৮৮। ১২৫ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও ৩৮ ফিফটি করেছেন ভারতীয় এই কিংবদন্তি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে