
তীরে এসে তরি ডোবা বলতে যা বোঝায়, তা-ই হলো বাংলাদেশের সঙ্গে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত বাংলাদেশ হোঁচট খেল ফাইনালেই। তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চটা একরকম প্রস্তুত ছিল। ভারতের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছিল বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় শিরোপা খোয়াল বাংলাদেশ।
হংকংয়ের মংকক ক্রিকেট গ্রাউন্ডে ২০২৩ সালে নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেবার বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছিল ভারত। তিন বছর পর আজ ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে হলো ইতিহাসের পুনরাবৃত্তি। ৪৬ রানে জিতে টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই ধরে রাখল ভারত।
১৩৫ রানের লক্ষ্যে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।। তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনার ইশমা তানজিমকে (৩) ফেরান ভারতীয় পেসার সাইমা ঠাকুর। দ্বিতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েন শামীমা সুলতানা ও শারমিন সুলতানা। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে শামীমাকে ফিরিয়ে জুটি ভাঙেন ভারতের লেগস্পিনার প্রেমা রাওয়াত। ১৫ বলে ৩ চারে ২০ রান করেছেন শামীমা। ফাইনালে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন তিনি।
শামীমা আউট হওয়ার পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫১ রানে ৯ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের প্রেমা রাওয়াত ৪ ওভারে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন সোনিয়া মেন্ধিয়া ও তানুজা কানওয়ার। ম্যাচসেরা হয়েছেন তেজাল হাসাবনিস। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কা মেরে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক রাধা যাদব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ৮.১ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের তৃতীয় বলে রাধাকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। তেজাল ও রাধার ৬৯ রানের জুটি ফাইনালে ভারতের ইনিংস সর্বোচ্চ জুটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩৪ রান করেছে ভারত।
বাংলাদেশের অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। আর ভারতের ওপেনার নন্দিনী কাশ্যপ (৮) হয়েছেন রানআউট।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচের চারটিতে জিতে আজ ফাইনাল খেলতে এসেছিল ফাহিমা খাতুনের দল। যার মধ্যে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৯০ রানে। আর গত পরশু পাকিস্তানের বিপক্ষে ১১০ রান করেও বোলারদের কারিশমায় ৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। তবে আসল সময়ে এসেই খেই হারায় ফাহিমার দল।
২০২৬ নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতও একটি ম্যাচ হেরেছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরবর্তীতে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে হারিয়ে টানা দুইবার নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে