
আঙুলে ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকেই বাধ্য হয়ে বাদ দেওয়া হয়েছিল স্টিভ স্মিথকে। দ্বিতীয় টেস্টে তাঁর ফেরা নিয়ে কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরলেন এই তারকা ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য গত রাতে অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করেছে। এই টেস্টে অজিদের একমাত্র পরিবর্তন স্মিথের ফেরা। তাতে বাদ পড়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় টেস্ট সামনে রেখে আঙুলে স্প্লিন্ট পড়ে পরশু স্মিথ সাবলীলভাবেই ব্যাটিং অনুশীলন করেছেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মতে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে স্মিথকে বাদ দেওয়ার কোনো কারণই নেই। স্মিথকে নিয়ে কামিন্স বলেন, ‘সে খেলতে প্রস্তুত। আঙুলে ব্যথা ঠিক হয়েছে। ব্যাটিংয়ের সময় আসলে তাকে অনেক খুশি মনে হচ্ছিল।’
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন স্মিথ। বেশির ভাগ সময় এখানে ফিল্ডিং করলেও দুর্ঘটনার কারণে পছন্দের জায়গায় ফিল্ডিং না করার সম্ভাবনা বেশি তাঁর। কামিন্সের কথাতেও বোঝা গেছে এমন কিছু। অজি অধিনায়ক বলেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। তাই হয়তো তাকে স্লিপে খুব একটা নাও দেখা যেতে পারে। স্পিনের জন্য ঠিক আছে (স্লিপে ফিল্ডিং করা)। তবে পেস বোলিংয়ের সময় তাকে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ইংলিস, অ্যালেক্স ক্যারি দুই উইকেটরক্ষক ব্যাটার খেলেছিলেন। তবে কিপিং গ্লাভস ছিল ক্যারির হাতে। সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া টেস্টেও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক গ্লাভস পরবেন ক্যারি। পেস বোলিং লাইনআপে অধিনায়ক কামিন্সের সঙ্গে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও বিউ ওয়েবস্টার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ অবদান রাখতে পারেন ওয়েবস্টার। একমাত্র স্বীকৃত স্পিনার নাথান লায়নের সঙ্গে ট্রাভিস হেডের খণ্ডকালীন স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। টেস্ট সংস্করণেও হেড বিধ্বংসী ব্যাটিং করতে অভ্যস্ত।
প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিনটি টেস্ট হবে মূলত তিনটি আলাদা ভেন্যুতে। সেন্ট জর্জেসের পর জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৬ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৯ ঘণ্টা আগে