চা বিরতিতে যাওয়ার আগেই ১৯০ রানের ঘরে পা রাখা। এরপর শেষ সেশনে এসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেতে আবদুল্লাহ শফিক অপেক্ষা করলেন প্রায় আরও ১০ ওভার। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আর সেই ফলই পেলেন শফিক। আশিথা ফার্নান্দোর করা ১০৮.৩ ওভারে সিঙ্গেল নিয়ে দ্বিশতকের ঘরে পা রাখেন পাকিস্তানি ওপেনার।
গত গল টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন সৌদ শাকিল। প্রথম কোনো পাকিস্তানি হিসেবে শ্রীলঙ্কার মাটিতে এই কীর্তি গড়েন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার। কলম্বো টেস্টে তাঁরই পদাঙ্ক অনুসরণ করলেন শফিক। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ১০ ওভার। পাকিস্তান তৃতীয় দিন শুরু করে ১৭৮ রানে ২ উইকেট নিয়ে।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামা শফিক পেলেন প্রথম ডাবল সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৫ উইকেটে ৪৭১ রান করেছে প্রথম ইনিংসে। ৩০৫ রানে এগিয়ে গেছে তারা। শফিক অবশ্য দ্বিশতক উদ্যাপনের পর বেশিদূর এগোতে পারেননি। প্রবাথ জয়াসুরিয়ার দ্বিতীয় শিকার হিসেবে ক্যাচ দিয়ে বসেন মাধুশঙ্ককে। ৩২৬ বলে ১৯ চার ও ৪ ছয়ে ২০১ রান করেছেন তিনি। ষষ্ঠ উইকেটে আগা সালমানের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েন তিনি।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পাওয়া সালমান ৭৯ রানে ব্যাট করছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদের 'কনকাশন সাব' হিসেবে ব্যাটিংয়ে নামা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ১৪ রানের মাথায় 'রিটায়ার্ড হার্ট' হোন সরফরাজ। এর আগে স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৬ রানে। কলম্বো টেস্ট জিতলেই দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে পাকিস্তান।
তৃতীয় দিনে শফিকের সঙ্গে ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তবে দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারালেও আজ শুরুতেই অধিনায়ককে হারায় সফরকারীরা। ২৮ রানে ব্যাটিংয়ে নামা বাবর ব্যক্তিগত ৩৯ রানের মাথায় জয়াসুরিয়ার এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তার আগে সেঞ্চুরির ঘরে পা রাখেন শফিক। এরপর শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন তিনি। পাকিস্তান দ্বিতীয় সেশনে ১২৮ রান নেই ১ উইকেট হারিয়ে।
আশিথার তৃতীয় শিকার হিসেবে শাকিল ফেরেন ৫৭ রানে। তবে ফিফটি করেই এক বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম সাত টেস্টের প্রতিটিতে ৫০ ঊর্ধ্ব রান পেলেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে