
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবেই নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে পাকিস্তান। কিন্তু ওপেনিংয়ে নেমেও যেন ফর্ম খুঁজে পাচ্ছেন না দলটির অন্যতম বড় তারকা বাবর আজম। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলতে পারেননি বড় ইনিংস। তবে ৩৪ বলে ৪ চার ও এক ছক্কা ২৯ রান করার পথে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
রেকর্ড গড়েই দ্রুততম ৫ হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন বাবর। ব্যতিক্রম হয়নি ৬ হাজার রানের বেলায়ও। মাইলফলকটি ছুঁতে কেবল ১২৩ ইনিংস খেলতে হয়েছে তাঁকে। তবে রেকর্ডটি এককভাবে দখলে নেওয়ার সুযোগ খুব ভালোভাবে ছিল তাঁর কাছে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। তাই বিরাট কোহলি, কেইন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারদের পেছনে ফেললেও দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলার পাশেই বসতে হচ্ছে তাঁকে।
বাবরের মতোই ৬ হাজার রান করতে ১২৩ ইনিংস লাগে আমলার। কাকতালীয়ভাবে দুজনই নিজের ১২৬ তম ম্যাচে এসে মাইলফলকটি স্পর্শ করেন। ১৩৬ ইনিংস নিয়ে তালিকার তিনে আছেন কোহলি। চারে উইলিয়ামসন (১৩৯), ও পাঁচে রয়েছেন ওয়ার্নার (১৩৯)।
৬ হাজার রানের ক্লাবে ঢুকতে বাবরের প্রয়োজন ছিল ১০ রান। সপ্তম ওভার করা জ্যাকব ডাফির তৃতীয় বলে চার মেরে রেকর্ডবুকে নাম লেখান তিনি। ভালো শুরু পেলেও হতাশ করেন পাকিস্তানি ভক্তদের। সিরিজের আগের দুই ম্যাচে কেবল ২৩ ও ১০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ২০২৩ ওয়ানডে এশিয়া কাপে নেপালের বিপক্ষে ম্যাচের পর কোনো ফরম্যাটেই সেঞ্চুরির দেখা পাননি ৩০ বছর বয়সী এই ব্যাটার।
এদিকে নিয়মিত ওপেনার সাইম আইয়ুব চোটে পড়ায় এখন ওপেনিংয়ে খেলতে হচ্ছে বাবরকে। চ্যাম্পিয়নস ট্রফিতেও একই জায়গায় ব্যাট করবেন তিনি।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে