
সাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার। এবার আরেকটি মাইলফলকের সামনে জেসি, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন আম্পায়ারিং করার সুযোগ। তাতে বাংলাদেশি নারী আম্পায়ারিংয়ে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি।
গত পরশু বিসিবির আম্পায়ার্স বিভাগের সমানে যখন জেসির সঙ্গে আলাপ হচ্ছিল, তাঁর চোখমুখে খেলছিল সাফল্যের আভা। আলাপেই বলছিলেন , সিলেটে আসন্ন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে তাঁর পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে নারী আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে। বিসিবির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলের অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল , তানভীর আহমেদ ও মোরশেদ আলী খানের সঙ্গে থাকবেন তিনিও। জেসি নেদারল্যান্ডস সিরিজে মূল আম্পায়ার হিসেবে নয় , সিরিজে চতুর্থ আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। তবু এটিই দেশের নারী আম্পায়ারিংয়ে আরেকটি গৌরবের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজের নতুন অর্জন নিয়ে আজকের পত্রিকাকে জেসি বলেন, ‘মূল আম্পায়ার না হয়ে টিভি আম্পায়ার হওয়াটা আমাকে বেশি কাজে দেবে। ডিআরএস নিয়ে কাজ করার অভিজ্ঞতা এখনো হয়নি। বিশ্বকাপের আগে এটা ছিল জরুরি। এই সিরিজে টিভি আম্পায়ারের নানা কাজের সঙ্গে মানিয়ে নিতে পারব। এটিই আমার বড় পাওয়া।’
ভবিষ্যতে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করা নিয়ে খুব একটা ভাবছেন না জেসি, ‘যদি সুযোগ আসে, ভালো। না এলেও ক্ষতি নেই । আমার আসল প্রাপ্তি হবে নারী বিশ্বকাপে আম্পায়ারিং করা, দেশের প্রতিনিধিত্ব করা । এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’
খেলোয়াড়ি জীবন শেষে নিজের উৎসাহে আম্পায়ার্স কোচিং কোর্স করে শুরু করেছিলেন নতুন যাত্রা । এরপর শুরু তাঁর পেশাদারি আম্পায়ারিং। এ পর্যন্ত মেয়েদের ক্রিকেটে মাঠ ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২ টি - টোয়েন্টি অন - ফিল্ড আম্পায়ারিং করেছেন ৩৪ বছর বয়সী সাথিরা।
বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে জেসিকে চাপের ম্যাচে প্রশিক্ষিত করার লক্ষ্যে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ দেওয়া হয়েছে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে