এবারের বিপিএল শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু দশম টুর্নামেন্টের শুরুর সময় ঘনিয়ে আসলেও নিজেদের অধিনায়কদের নাম এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। সর্বশেষবারও এই উইকেটরক্ষক ব্যাটারের অধীনে খেলেছে দলটি। আজ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক।
ইশতিয়াক জানিয়েছেন, বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান হয়েছেন। সাকিব আল হাসানকে দিতে চাওয়া হয়েছিল, তবে তিনি করবেন না। সাকিব যে রংপুরকে নেতৃত্ব দেবেন না সেটা অবশ্য আগে থেকেই জানা গিয়েছিল। তাঁর অনাগ্রহের কারণেই সোহানকে নিয়েই দল পরিকল্পনা সাজাচ্ছেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কোচ সোহেল ইসলাম।
রংপুরের কোচ সোহেল বলেছেন, ‘রংপুর রাইডার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব একই দল, একই মালিক (বসুন্ধরা গ্রুপের)। সোহান গতবারও দায়িত্ব পালন করেছে।’ আর সাকিবের অনাগ্রহ নিয়ে সোহেল বলেছেন, ‘বয়সের একটা ব্যাপার আছে, একটা সময় আপনি বেশি চাপ নিতে পারবেন না।’
দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে রংপুরকে নেতৃত্বও দিয়েছেন সোহান। প্রতিপক্ষকে ১৪ রানে হারানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৪৩ বলে দুর্দান্ত ৬৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি ঢাকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে