পাবলিক বাসের সিটে বসা নিয়ে হার হামেশায় সাধারণ যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাই বলে পেশাদার দলের খেলোয়াড়দের মধ্যেও এমন ঘটনা!
অবাক করার মতো মনে হলেও ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ক্রিকেটে।
২০০৭ সালে শহীদ আফ্রিদি ও সালমান বাটের মধ্যে হয় এমন বাদানুবাদ হয়েছে। গতিতারকা শোয়েব আখতার তাঁর আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ এ বিষয়ে লিখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলোচনা হলে নতুন বিতর্ক শুরু হয়।
শোয়েব বলেছেন, ‘২০০৭ সালে অনুশীলন শেষে ফেরার সময় আফ্রিদি ও বাটের মধ্যে ঘটনাটি ঘটে। বাট আমার পাশের সিটে বসেছিল। আফ্রিদি এসে ওকে অন্য জায়গা বসতে বললে কথা-কাটাকাটি হয়। দলের ম্যানেজার তালাত আলী এ ঘটনায় খুব রেগে গিয়ে আফ্রিদিকে বাড়িতে পাঠাতে চেয়েছিলেন।’
সাবেক ওপেনার বাট এ বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘প্রতিটি দলে এমন কিছু ঘটনা থাকে। আফ্রিদি আমার বন্ধু ছিলেন না। তবে সিনিয়র ছিলেন। আমাদের মধ্যে তখন ভালো সম্পর্কও ছিল। দুজন খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝাবুঝিতে কিছু ঘটনা ঘটতেই পারে। সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা ভালো কাজ নয়।’
পাকিস্তান ক্রিকেটে অবশ্য এসব নতুন কিছু নয়। স্পট ফিক্সিং, না কেলেঙ্কারি, নিজেদের মধ্যে হাতাহাতি তাঁদের কাছে নিত্যনৈমিত্তিক ঘটনা।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে