
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাইমাকে স্টেডিয়ামে ফুলেল অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির পরিচালকেরা।
জাইমা যখন মাঠে এসে উপস্থিত হয়েছেন, তখন টস হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তানের। টস জিতে স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হয়েছে নাহিদ রানাকে। মিরাজের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। জানা গেছে পাকিস্তানের ইনিংসের পুরোটা স্টেডিয়ামে বসেই দেখবেন জাইমা। ইনিংস বিরতিতে তাঁর স্টেডিয়াম ছাড়ার কথা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৬ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৮ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে