দাবি বোনের

কারাগারে থাকা ইমরান খানের স্বাস্থ্য জটিলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটারের ডা. উজমা খান ও আলিমা খান। এবার তাঁদের দাবি, সাবেক ক্রিকেটারকে হত্যার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
ইমরান খানের বোন ডা. উজমা খান ও আলিমা খান দাবি করেছেন, নাকভি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইমরান খানকে হত্যা করার জন্য একসঙ্গে ষড়যন্ত্র করছেন। তাঁদের বক্তব্য, সম্প্রতি এক সাক্ষাতে ইমরান খান নিজেই এ বিষয়ে সতর্ক করেছেন। ভাইয়ের সঙ্গে হওয়া কথোপকথনের বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে ডা. উজমা খান বলেন, ‘এই লোকেরা আমাকে মেরে ফেলবে; তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে।’
ডা. উজমা খান আরও বলেন, ‘মোহসিন নাকভি আমাদের হুমকি দিচ্ছেন; যদি ইমরান খান বা আমাদের কারও কিছু হয়, তাহলে মনে রাখবেন—আমরা কাউকে ছাড়ব না।’
সম্প্রতি আলিমা খান জানান, তাঁর ভাইয়ের চোখের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, অথচ তাঁকে নিজের বিশ্বাসযোগ্য চিকিৎসকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। উজমা ও আলিমা খান অনুরোধ করেছিলেন যেন ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম ও ডা. ফয়সাল তাঁকে পরীক্ষা করতে পারেন। কিন্তু সেই অনুরোধ নাকচ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে তাঁরা বলেন, ‘সরকার আমাদের চিকিৎসকদের প্রস্তাবিত বিশেষজ্ঞদের প্রত্যাখ্যান করেছে এবং বিকল্প কিছু নাম দিয়েছে। এরপর আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের চাচাতো ভাই নওশেরওয়ান বুরকির নাম প্রস্তাব করি। কিন্তু সেটিও তারা বাতিল করেছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য!’
দুঃসময়ে ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন সুনিল গাভাস্কার, কপিল দেব, মাইকেল, গ্রেগ চ্যাপেলসহ ১৪ জন সাবেক অধিনায়ক। সঠিক চিকিৎসার জন্য পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন তাঁরা।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে