Ajker Patrika

স্বাধীনতা দিবসের দিন মুশফিকের বুকভরা হাহাকার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৩: ৪৪
স্বাধীনতা দিবসের দিন মুশফিকের বুকভরা হাহাকার
পদ্মায় বাসডুবিতে হতাহতের ঘটনায় মন কাঁদছে মুশফিকুর রহিমেরও। ছবি: বিসিবি

স্বাধীনতা দিবসের আগের দিন বাস দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ স্পর্শ করেছে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটারদেরও।

স্বাধীনতা দিবসের দিন হু হু করে কাঁদছে মুশফিকের হৃদয়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুক ভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন-এটাই প্রার্থনা।’ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানরাও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বাসডুবিতে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিম ইকবাল, তাসকিন, লিটন দাসরাও। তামিম গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটির ডুবে যাওয়ার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। ফটোকার্ডটি শোকের কালো আবহে আচ্ছন্ন এবং লেখা, ‘আমরা শোকাহত ও ২০২৬ সালের ২৫ মার্চ তারিখকে স্মরণ করব।’ ক্যাপশনে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’

ফেসবুকে আজ সাকিব লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক। এই প্রার্থনা রইল।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’ তাসকিন লিখেছেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিল, কেউই ভাবেনি এটাই শেষ যাত্রা। পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’

কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে ওঠার সময় পল্টুন ছিঁড়ে নদীতে পড়ে যায়। অনেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন বলে বেঁচে যান। কেউ কেউ সাঁতরে উঠলেও অনেকেই তাঁদের মা, বাবা, ভাইবোনকে হারিয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

বৈশ্বিক ‘রেপ একাডেমির’ পর্দা ফাঁস, স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত