
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।
চট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ রেফারি বুনের হাতে টসের পর আইসিসির স্মারক তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনাদের সঙ্গে তখন করতালি দিতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের। সম্মাননা স্মারক তুলে দেওয়ার ছবি বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে।
৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি।
চট্টগ্রাম টেস্ট শেষে অবশ্য ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না বুন। সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন তিনি। দেশ-বিদেশে ঘুরে ঘুরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার নিজ দেশেই ক্রিকেট জীবনের বাকি সময় কাটাতে চান অস্ট্রেলীয় কিংবদন্তি। জানা গেছে, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে বুনকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাচ রেফারিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর। যদি বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট পাঁচ দিনে গড়ায়, তাহলে ২ মে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৮ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে