
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটছে না বাংলাদেশের। মিরপুর থেকে চট্টগ্রাম ভেন্যু বদলালেও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা থেকে যাচ্ছে একই। সেই সিরিজের মাঝে মেহেদী হাসান মিরাজকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই দ্বিতীয় দিনের খেলা চলার সময়ই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। সেখানে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৯৪। চট্টগ্রামে এখনো কোনো উইকেট না পেলেও মিরপুরে তিনি পেয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে মিরাজ ১৩২ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
মিরাজের সুখবরের দিনে দুঃসংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চারে নেমে গেছেন সাকিব। মিরাজের মতো সুসংবাদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাও। ৩ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার পেসারের রেটিং পয়েন্ট ৮৬০। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে ৬টিই পেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। টেস্টে এক ইনিংসে ১৫ বার নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়া এই পেসারের উইকেট ৩০৮। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা দুই দিন ধরে ব্যাটিং করায় বোলিংয়ে এখনো নামতে পারেননি রাবাদা।
রাবাদা শীর্ষে ওঠায় সিংহাসন হারিয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন বুমরা। ভারতীয় এই পেসারের রেটিং ৮৪৬। এই সুযোগে জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা হ্যাজলউডের রেটিং ৮৪৭। অন্যদিকে ইংল্যান্ডকে কাঁপিয়ে বড় লাফ দিলেন নোমান আলী। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন নোমান। সদ্য সমাপ্ত পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন মিরাজ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে