অস্ট্রেলিয়া অ্যাশেজ ধরে রেখে খুশি, ইংল্যান্ড খুশি দুর্দান্ত ফিনিশিংয়ে সিরিজ ড্র করে। এই খুশির মধ্যেও দুঃসংবাদ দুই দলের জন্য। স্লো ওভাররেটের কারণে জরিমানা এবং পয়েন্ট কর্তন-দুই শাস্তিই পেয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
মাত্রই শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলেরই অর্জন ২৮ পয়েন্ট। কিন্তু স্লো ওভার রেটের কারণে পুরো সিরিজ মিলে ইংল্যান্ড খুইয়েছে ১৯ পয়েন্ট, অস্ট্রেলিয়া ১০। এই পয়েন্ট কর্তনের পর সিরিজ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ হবে ইংল্যান্ডের ৯ পয়েন্ট, অস্ট্রেলিয়ার ১৮।
সিরিজ ড্র করলেও এই পয়েন্ট প্রাপ্তিকে নিজেদের জয় ভাবতে পারে অস্ট্রেলিয়া। কারণ ‘চিরশত্রু’ ইংল্যান্ডের চেয়ে দ্বিগুণ পরিমাণ পয়েন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে যোগ হচ্ছে তাদের নামের পাশে। আর এক একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টের কত মূল্য সেটি অস্ট্রেলিয়ার চেয়ে ভালো আর কে জানে! টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে স্লো ওভাররেটের কারণে পয়েন্ট খুইয়েই ফাইনাল খেলা হয়নি অস্ট্রেলিয়ার।
নিয়মানুযায়ী জয়ের জন্য ১২, ড্রর জন্য ১০ পয়েন্ট যোগ হয়। আর আইসিসির সংশোধিত নিয়মানুযায়ী নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা এবং ১টি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটার বিধান। তবে কোনো দল যদি ৮০ ওভারের মধ্যে প্রতিপক্ষকে একবার বা ১৬০ ওভারের মধ্যে দুবার অলআউট করে দেয়, তবে স্লো ওভার রেট বিবেচনায় আনা হবে না। আইসিসির সংশোধিত এই নিয়ম মেনেই ইংল্যান্ডের ২৮ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্টই কেটে নেওয়া হয়েছে।
আইসিসির তথ্যানুযায়ী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টে ইংল্যান্ড খুইয়েছে ২, ৯, ০, ৩ ও ৫ পয়েন্ট। সফরকারী অস্ট্রেলিয়া শুধু ওল্ড ট্রাফোর্ডেই খুইয়েছে ১০ পয়েন্ট। সে টেস্টে ম্যাচ ফির ৫০ শতাংশও খোয়ায় অস্ট্রেলিয়া। আর তৃতীয় হেডিংলি টেস্ট ছাড়া সব টেস্টেই জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডকে-প্রথম টেস্টে ১০, দ্বিতীয় টেস্টে ৪৫, চতুর্থ টেস্টে ১৫ ও শেষ টেস্টে ২৫ শতাংশ।
আইসিসি জানিয়েছে, এজবাস্টনে প্রথম টেস্টে দুই ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টে ৯ ওভার পিছিয়ে ছিল তারা, ওল্ড ট্রাফোর্ডে ৩ ওভার, ওভালে শেষ টেস্টে ৫ ওভার। নিয়ম অনুযায়ী, দিনে ৯০ ওভার বোলিং করতে হয়। ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল ১০ ওভার। অস্ট্রেলিয়াকে ম্যাচ ফির মোট ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড প্রথম টেস্টে জরিমানা দেবে ১০ শতাংশ, দ্বিতীয় টেস্টে ৪৫ শতাংশ, চতুর্থ টেস্টে ১৫ শতাংশ ও পঞ্চম টেস্টে ২৫ শতাংশ।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৬ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে