
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান এখন আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না বললেই চলে। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে চলছে তীব্র লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আখতার।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ, আর কেউ আপত্তি না করলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হওয়ায় টুর্নামেন্ট নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, হাইব্রিড মডেলে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চাচ্ছে। সে ক্ষেত্রে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দল আপত্তি জানালেও পাকিস্তানে ক্রিকেট কিন্তু থেমে নেই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে হচ্ছে নিয়মিত। চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হলে ১৯৯৬ সালের পর আইসিসির মেজর কোনো টুর্নামেন্ট হবে দেশটিতে। আইসিসির ইভেন্ট হলে আয়োজক দল যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে, সেটা তো সবারই জানা। ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের ব্যাপারে শোয়েব পাকিস্তানি এক চ্যানেলকে বলেন, ‘আয়োজক সত্ত্ব ও রাজস্বের জন্য আপনি টাকা পান। এটা আমরা সবাই জানি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসংগত। তারা আরও কঠোর হতে পারত, তাই না? যখন আমরা নিজ দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারব এবং তারা আসতে অস্বীকৃতি জানাবে, সে ক্ষেত্রে উচ্চ মাত্রায় রাজস্ব শেয়ার করা উচিত।’
পিসিবির প্রস্তাবে এটাও নাকি শোনা গেছে, ২০৩১ পর্যন্ত ভারতে যত আইসিসির টুর্নামেন্ট হবে সেখানে পাকিস্তান কোনো দল পাঠাবে না। শোয়েবের কাছে এটা ভালো লাগেনি। বরং রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করেন, ভারতকে তাদের মাঠে হারানোর মন মানসিকতা থাকা উচিত। পাকিস্তানের তারকা পেসার বলেন,‘ভারতের মাঠে ভবিষ্যতে খেলার ব্যাপারে আমাদের সাহায্যের হাত বাড়ানো উচিত। আমার বিশ্বাস সব সময় যে ভারতে গিয়ে ভারতকে হারাব। বুঝতে পেরেছি যে হাইব্রিড মডেলের চুক্তি আগেই স্বাক্ষর করা হয়েছে।’
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ আয়োজিত হয়েছে ২০১২-১৩ সালে। এক যুগ আগে হওয়া সেই টুর্নামেন্টের ভেন্যু ছিল ভারত। সেবার ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছিল দল দুটি। ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে। ১-১ ব্যবধানে ১-১ সমতায় ড্র হয়েছিল।
সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে