
আইপিএলে অধিনায়কত্ব করার চাপটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার ওপর দলের গুরুত্বপূর্ণ সময়ে যদি রান না করতে পারেন, তাহলে মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে ভারতীয় তরুণ ক্রিকেটারের সঙ্গে লেগে গিয়েছিল পান্ডিয়ার।
গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে ১১২ রান ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। ১৫তম ওভারে বোলিংয়ে আসা গুজরাটের বাঁহাতি স্পিনার সাই কিশোরের প্রথম দুই বলে কোনো রানই নিতে পারলেন না পান্ডিয়া। তৃতীয় বলে পান্ডিয়া ফাইন লেগ দিয়ে মেরেছেন চার। চতুর্থ বলটা মুম্বাই অধিনায়ক সামনে এসে ডিফেন্ড করলেন। তখন পান্ডিয়ার দিকে সাই কিশোর এমনভাবে তাকালেন, মনে হচ্ছিল তাঁর (সাই কিশোর) চোখ থেকে আগুন বের হচ্ছে। পান্ডিয়ারও তখন মেজাজ গরম। স্টাম্প মাইকে স্পষ্ট বোঝা না গেলেও পান্ডিয়ার মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়েছে বলে ধারণা। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই আম্পায়াররা এসে সাই কিশোর ও পান্ডিয়াকে থামালেন।
পান্ডিয়ার সঙ্গে মাঠে কী নিয়ে পরিস্থিতি উত্তপ্ত ঘটেছিল, ম্যাচ শেষে জিজ্ঞেস করা হয় সাই কিশোরকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাই কিশোর জানালেন, এটা মারাত্মক কিছু নয়। খেলারই একটা অংশ। ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার বলেন, ‘সে আমার খুব ভালো বন্ধু। মাঠে এমনটা হতেই পারে। মাঠে যে কেউ প্রতিপক্ষ হতে পারে। তবে আমরা এগুলো ব্যক্তিগতভাবে নিই না। আমরা দারুণ প্রতিদ্বন্দ্বী। খেলা এমনই হওয়া উচিত।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও গতকাল আশানুরূপ ছিল না মুম্বাই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুজরাট টাইটান্স ৮ উইকেটে ১৯৬ রান করেছে মুম্বাইয়ের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগে। বেশ কয়েকবার মুম্বাইয়ের ফিল্ডারদের হাত ফসকে বাউন্ডারি হয়েছে। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৪৮ রানের ইনিংস ছাড়া তেমন ইমপ্যাক্ট ইনিংস মুম্বাইয়ের কোনো ব্যাটার খেলতে পারেননি। অধিনায়ক পান্ডিয়া করেছেন ১৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় মুম্বাই।
৩৬ রানে হারের পর পান্ডিয়া নিজেদের দায় স্বীকার করেছেন। মুম্বাই অধিনায়ক ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘কোথায় যে ভুল হয়েছে, সেটা খুঁজে বের করা কঠিন। ভুল অবশ্যই ছিল। আমরা মাঠে যথেষ্ট পেশাদার ছিলাম না। সেখানেই মূলত ২০-২৫ রানের ব্যবধান তৈরি হয়েছে।’
এবারের আইপিএলে গতকালই প্রথম খেলতে নেমেছেন পান্ডিয়া। নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে। আর গতকাল ৩৬ রানে হারের পর মুম্বাইয়ের নেট রানরেট -১.১৬৩। পয়েন্ট টেবিলে এখন তারা অবস্থান করছে ৯ নম্বরে।
মুম্বাই ইন্ডিয়ান্সের মতো রাজস্থান রয়্যালসও ২০২৫ আইপিএলে জয়ের দেখা পায়নি। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে (১০ নম্বরে) থাকা রাজস্থানের নেট রানরেট -১.৮৮২। গুয়াহাটিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি হবে বিশাখাপত্তনমে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে