
২০২৩ বিশ্বকাপ ট্রাভিস হেড খেলতে পারবেন কি পারবেন না, তা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে সুযোগ পেয়ে রূপকথার গল্পই লিখেছেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই শিরোপা হাতছাড়া হয়েছে স্বাগতিক ভারতের। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তিনি। সেটারই পুরস্কার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে উচ্চলাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদেরও।
২০২৩ বিশ্বকাপ শেষের পর আজই সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন হেড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের প্রথম ৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। ধর্মশালায় বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ২৮ অক্টোবর ৫৯ বলে সেঞ্চুরি করেছেন হেড। ৬ ম্যাচে ৫৪.৮৩ গড় ও ১২৭.৫১ স্ট্রাইকরেটে করেন ৩২৯ রান। ২ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। চলতি সপ্তাহের রোববার ফাইনালে ভারতের বিপক্ষে ১২০ বলে ১৩৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
এবারের বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন কোহলি। ১১ ম্যাচে ৯৫.৬২ গড় ও ৯০.৩১ স্ট্রাইকরেটে করেন ৭৬৫ রান। ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কোহলি। ভারতীয় ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৭৯১। কোহলির পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত। এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৬৯। বরাবরের মতো ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১ ও ২ নম্বরে আছেন শুবমান গিল ও বাবর আজম। গিল ও বাবরের রেটিং পয়েন্ট এখন ৮২৬ ও ৮২৪। এবারের বিশ্বকাপে গিল ও বাবর করেছেন ৩৫৪ ও ৩২৯ রান।
ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। যদিও এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ৭ ম্যাচে ২৬.৫৭ গড় ও ৮২.৩০ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ২ ফিফটি করেছেন। বোলিংয়ে ৫.২৬ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ৯ ম্যাচে ২২.৩৩ গড় ও ৭৯.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ২০১ রান। করেছেন ১ ফিফটি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন মিরাজ।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। চার ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন জশ হ্যাজলউড। ১১ ম্যাচে ৪.৮১ ইকোনমিতে ১৬ উইকেট নিয়েছেন হ্যাজলউড। যা ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অজি বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি পাঁচ নম্বরে আছেন। র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক। সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন প্যাট কামিন্স।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে