রেকর্ড ভাঙা-গড়ার খেলাই তো নিয়মিত চলে ক্রীড়াঙ্গনে। ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া নামের নারী ক্রিকেটার গতকাল ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। ছেলেদের, মেয়েদের—সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে একমাত্র রেকর্ডটি হয়েছে তাঁরই হাত ধরে।
বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে গতকালে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গোলিয়াকে একাই নাচিয়ে ছেড়েছেন রোমালিয়া। কোনো রান খরচ না করে নেন ৭ উইকেট। বোলিং করেছেন ৩.৩ ওভার। ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে ০ রানে ৭ উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম।
রোমালিয়ার প্রথম শিকার মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেং। অধিনায়ককে ফেরানোর পর একে একে রোমালিয়া ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটার জারগালসাইকান এরদেনেসুভ, গানসুক আরজুইন ও ওদজায়া এরদেনেবাতারকে। লোয়ার অর্ডারও দ্রুত ধসিয়ে দেন রোমালিয়া। বাতসেতসেগ নামুনজুল, বাতসোগ নারাঙ্গেরেল ও মেন্দবায়ার এনখুজুলকে। রোমালিয়ার ৭ উইকেটের তিনটিতেই ক্যাচ ধরেন ইন্দোনেশিয়ার উইকেটরক্ষক ত্রি জানুয়ার্তি পেনু উইও। মঙ্গোলিয়া অলআউট হয় ২৪ রানে। ইন্দোনেশিয়ার ১২৭ রানে জয়ের দিন ম্যাচসেরা বিশ্বরেকর্ড গড়া রোমালিয়া। দুর্দান্ত বোলিং করা রোমালিয়া ব্যাটিংয়েও করেছেন ১৫ বলে ১৩ রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। স্বাগতিকেরা নির্ধারিত ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৫১ রান। ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনির ৬১ রানই ইনিংস সর্বোচ্চ। ৪৪ বলে মেরেছেন ৬ চার ও ১ ছক্কা।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে ঘটেছে তিনবার। ৭ উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা পাঁচ বোলিং
দল উইকেট রান প্রতিপক্ষ সাল
রোমালিয়া রোমালিয়া ইন্দোনেশিয়া ৭ ০ মঙ্গোলিয়া ২০২৪
ফেডেরিক ওভারডিজক নেদারল্যান্ডস ৭ ৩ ফ্রান্স ২০২১
অ্যালিসন স্টকস আর্জেন্টিনা ৭ ৩ পেরু ২০২২
অঞ্জলি চাঁদ নেপাল ৬ ০ মালদ্বীপ ২০১৯
গোয়াবিলওয়ে মাতোমে বতসোয়ানা ৬ ১ লেসোথো ২০২৩

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে