পাকিস্তানে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাওয়ায় অপেক্ষায় নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে কি রোহিত শর্মাদের বিপক্ষেও সিরিজ জিততে পারবে বাংলাদেশ?
সৌরভ গাঙ্গুলি অবশ্য মনে করছেন, এমন কিছুই করে দেখাতে পারবে না সফরকারী দল। আজ কলকাতায় এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি বলেছেন, ‘মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে। কারণ, তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে।’
ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে এখনো জয়শূন্য বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে দলটির বিপক্ষেও ১৩ টেস্ট খেলে জয়হীন ছিলেন শান্তরা। তবে রাওয়ালপিন্ডিতে সেই খরা কেটেছে। অবশ্য সৌরভ বাংলাদেশকে নিয়ে তেমন আশা না করলেও সমীহ করছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়, সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারতে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ঘরে হোক বা বাইরে, ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। ১৬ দলের দলে ফিরেছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। দলে নতুন মুখ পেসার যশ দয়াল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর তিন আলাদা আলাদা ভেন্যুতে ৬,৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে