
মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ছেড়ে উঠে যাওয়া, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে ‘সাকিব-সাকিব’ স্লোগান, তাসকিন আহমেদের নারী ভক্তদের সঙ্গে সেলফি তোলা—২০২৬ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনটা ছিল অনেক আলোচিত। ঘটনাবহুল দিনে মাঠের লড়াই তেমন একটা জমেনি। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল দুই দলই জিতেছে হেসেখেলে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের ফাঁকে নারী ভক্তদের সঙ্গে সেলফি তুলেছিলেন তাসকিন। তাঁরই সতীর্থ আবু হায়দার রনি ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। রনির অলরাউন্ড নৈপুণ্যে মধ্যাঞ্চল ৫ উইকেটে হারিয়েছে পূর্বাঞ্চলকে। অপর ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর উত্তরাঞ্চল।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উত্তরাঞ্চল অধিনায়ক শান্ত। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন মিঠুন। ১৪৫ রানের লক্ষ্যে নেমে ৪.২ ওভারে ৩ উইকেটে ৩৭ রানে পরিণত হয় উত্তরাঞ্চল। যার মধ্যে অধিনায়ক শান্ত ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ৮০ রানের জুটিতে ম্যাচ অনেকটা হাতের মুঠোয় নিয়ে আসে উত্তরাঞ্চল। হৃদয় (৩৩) বিদায় নেওয়ার পর বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন আকবর আলী ও লিটন। ২৫.৪ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান করেছে উত্তরাঞ্চল। ১৪৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
বগুড়ায় টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে পূর্বাঞ্চল। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জাকির হাসান। মধ্যাঞ্চলের বাঁহাতি পেসার আবু হায়দার রনি ৯ ওভারে ৪৯ রানে এক উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে ছয় নম্বরে নেমে ৪২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে মধ্যাঞ্চল ৪৫.৩ ওভারে ৫ উইকেটে ২৪০ রান করে ফেলে। ওপেনার নাঈম শেখ ৯৮ বলে ৮৩ রান করেছেন। অলরাউন্ড পারফরম্যান্সে রনি হয়েছেন ম্যাচসেরা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে