দীর্ঘ ১০ বছর ধরে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে না ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই খরা কাটানোর সুযোগ পেয়েছে তারা। কিন্তু চলমান ফাইনালেও তারা পারবে বলে মনে করছেন না বাসিত আলী। পাকিস্তানের সাবেক ব্যাটারের মতে, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময়ই ম্যাচ হেরেছে ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বাসিত। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৬৯ ম্যাচ খেলা মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় ম্যাচ হেরেছে ভারত। প্রথম দুই ঘণ্টা তাদের বোলাররা বেশ দুশ্চিন্তা নিয়ে বোলিং করেছে। তারা এমন বোলিং করেছে যেন আইপিএলে খেলছে। লাঞ্চের পর ভারতীয় বোলারদের এমন খুশি দেখাচ্ছিল যেন তারা ম্যাচ জিতেছে। ভারতের সবাই এখন আশা করতে পারে প্রতিপক্ষকে কম রানের আটকিয়ে চতুর্থ ইনিংসে অলৌকিক কিছু করা।’
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ফিটনেসের ঘাটতিও দেখছেন বলে জানিয়েছেন বাসিত। তিনি বলেছেন, ‘ভারত যে ১২০ ওভার ফিল্ডিং করেছিল সে সময় মাত্র ২-৩ জন খেলোয়াড়কে ফিট দেখেছি—রাহানে, কোহলি এবং জাদেজা। বাকিরা তাকিয়ে ছিল ক্লান্ত দৃষ্টিতে।’
শুধু খেলোয়াড়দের নয় ভারতীয় কোচেরও সমালোচনা করেছেন বাসিত। নিজেকে খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের ভক্ত বলে পরিচয় দিলেও কোচের ভূমিকা নিয়ে ৫২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার বলেছেন, ‘আমি রাহুল দ্রাবিড়ের বিশাল ভক্ত, সব সময়ই ছিলাম এবং থাকব। সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে সে একেবারেই শূন্য।’
কোচ হিসেবে রাহুলের পরিসংখ্যানও তাই বলছে। ২০২১ সালে বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হন এই কিংবদন্তি। দল দ্বিপক্ষীয় পারফরম্যান্সে ভালো করলেও এসিসি-আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারছে না তাঁর শিষ্যরা। চলমান টেস্ট ফাইনালবাদে এ সময়ের মধ্যে অন্য টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স ভালো নয়।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে