তাঁর একেকটা গগনচুম্বী ছক্কা পুরো স্টেডিয়াম কাঁপিয়ে তুলেছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ছক্কাটিও এসেছে তাঁর ব্যাট থেকে। ২০১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলটিকে উইকেট থেকে ১৫৮ মিটার দূরের এক জঙ্গলে পাঠানোর পর তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগও তোলা হয়েছিল। কিন্তু কেউ প্রমাণ করতে পারেননি।
শহীদ আফ্রিদি আসলে এমনই। টাইমিং নয়; শক্তি দিয়েই সবকিছু জয় করেছেন তিনি। তাঁর দানবীয় শক্তিকে এবার কাজে লাগাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটির জন্য সৃষ্টি করছে নতুন পদ।
জাতীয় দলের জন্য দুজন নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে রমিজ রাজার পিসিবি। এর একটি হাই-পারফরম্যান্স (এইচপি), আরেকটি পাওয়ার হিটিং! ক্রিকেটে ব্যাটিং কোচের পদ অনেক আগে সৃষ্টি হলেও পাওয়ার বা হার্ড হিটিংয়ের জন্য আলাদা কোনো পরামর্শক এবারই প্রথম নিয়োগ পেতে চলেছেন।
বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই গুঞ্জন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহীদ আফ্রিদি হতে যাচ্ছেন দেশটির নতুন পাওয়ার হিটিং কোচ।
করাচিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন আফ্রিদি। জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে এখনো প্রস্তাব দেওয়া হয়নি তাঁকে। ৪৪ বছর বয়সী তারকা বলেছেন, ‘পাওয়ার হিটিং কোচের দায়িত্ব নেওয়ার জন্য কেউ আমাকে এখনো প্রস্তাব দেয়নি বা কারও সঙ্গে কথা হয়নি। সুযোগ এলে অবশ্যই ভেবে দেখব, আপনাদেরকেও জানাব।’
আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। আফ্রিদি এবার খেলবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আগেই জানিয়েছেন, পিএসএলে এটিই তাঁর মৌসুম। এবার সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলবেন তিনি। অধিনায়কের ব্যাপারে আফ্রিদির ভাষ্য, ‘ও মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ে। আমি ওকে সাহস দেব ও শান্ত রাখার চেষ্টা করব।’
তিন সংস্করণ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭৬টি ছক্কা মেরেছেন আফ্রিদি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে