
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ মোহাম্মদ আমির ও শোয়েব মালিক। পাকিস্তানি এ দুই খেলোয়াড় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদের মতে, আমির-মালিকেরা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন।
চলতি বিপিএলে মালিক খেলছেন রংপুর রাইডার্সের হয়ে আর সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন আমির। মালিক ৮ ম্যাচে ৩৮.৫০ গড় ও ১৩৪.৩০ স্ট্রাইক রেটে করেছেন ২৩১ রান। দুটি ফিফটি করেছেন ৪০ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার। আর বোলিংয়ে ছড়ি ঘোরাচ্ছেন আমির। ৫.৯৩ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
আমির-মালিকদের জন্য পাকিস্তান দলে ফেরার দরজা এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন রশিদ। পিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আপনাকে দেখতে হবে বর্তমান কম্বিনেশনে কোন খেলোয়াড়কে কোথায় খেলানো যায়। আমাদের এটাও দেখতে হবে যে গুরুত্বপূর্ণ সময়ে মালিকের মতো খেলোয়াড় পাকিস্তানের জয়ে কেমন অবদান রাখে।’
অন্যদিকে আমিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কদিন আগে পিসিবি সভাপতি নাজাম শেঠি কথা বলেছিলেন, যেখানে আমির ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে নিয়ে পিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমার মতে, ভেবেচিন্তে খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে