ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটাও হেরেছে বাংলাদেশ। তবে আগের তিন ম্যাচের চেয়ে আজ একটু প্রতিদ্বন্দ্বিতা করে সাকিব আল হাসানের দল। আর এটাকেই বিশ্বকাপের আগে তৃপ্তি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আজ আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি। হয়তো আর কিছু রান বেশি করতে পারতাম। শেষ ওভারে আমরা ৩ রান করতে পেরেছি। শেষের দিকে স্বীকৃত ব্যাটার ক্রিজে ছিল। তাদের কাছ থেকে দলের আশা ছিল ১০-১৫ রান। তবে এমন হতেই পারে।’
আজ টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান করে বাংলাদেশ। তবে দলীয় স্কোর আরও বড় করতে পারত তারা। শেষ তিন ওভারে মাত্র ২১ রান তুলতে পারে বাংলাদেশ। যদিও আপাতত নেতিবাচক ব্যাপার নিয়ে কথা বলতে চান না সাকিব, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাইছি না। মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম।’
বোলিংটা আরেকটু ভালো হতে পারত জানিয়ে সাকিব বলেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আরও বেশি রান করতে পারতাম। তবে ইনিংসের শুরুতে যদি আমাকে কেউ বলত ১৭৫ দেওয়া হবে, আমি সেটি নিতাম। পাঁচ জেনুইন বোলার নিয়ে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। টি-টোয়েন্টিতে ব্যাটার থিতু হয়ে গেলে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।’
টুর্নামেন্টের শেষ ম্যাচে আজও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। আজ ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। আবার তিনে নামতে হয় লিটন দাসকে। তবে বিশ্বকাপ দল নিয়ে পরিষ্কার ধারণা আছে জানিয়ে সাকিব বলেন, ‘টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমরা এখন পরিষ্কার যে বিশ্বকাপে কোন দল খেলানো হবে, আমরা ঠিক কী চাইছি। এই সিরিজ থেকে যেমন প্রস্তুতি চাইছিলাম, আমরা সেটা পেয়েছি। এখন আমাদের কাজ হলো বিশ্বকাপে নিজেদের মেলে ধরা, দেশের জন্য ভালো কিছু করা। আমরা যেভাবে খেলেছি, প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ দেখুন, অনেক উন্নতি হয়েছে।’

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৪ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৪৩ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে