শুধু চেহারায় সাদৃশ্য থাকার জন্য নয়, ব্যাটিং স্টাইলেও মিল থাকায় আহমেদ শাহজাদকে এক সময় তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে। দুজনেই ডানহাতি ব্যাটার এবং ক্যারিয়ারও শুরু প্রায় একই সময়ে। কিন্তু কোহলি ‘কিং’ হয়ে উঠলেও শেহজাদের ক্যারিয়ারে অনেকবার উত্থান-পতন হয়েছে। খুব বেশি লম্বা হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার।
অবস্থা এমন দাঁড়িয়েছে, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেলেন না শেহজাদ। আর হয়তো সেই অভিমানে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বলে দিলেন বিদায়। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল এক হৃদয়গ্রাহী বিদায়বার্তা পোস্ট দিয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখার দুটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে লেখা, ‘পাকিস্তান সুপার লিগকে হৃদয়গ্রাহী বিদায়! আমি এই নোট লিখছি, যেটা এই বছর লিখতে হবে ভাবিনি। আরেকটি পিএসএল ড্রাফট গেল এবং সেই একই পুরোনো গল্প—দল পেলাম না। খোদা জানেন কেন! তবে এটি তাদের পরিকল্পনা এবং খোদার পরিকল্পনা। বস্তুত খোদায় সেরা পরিকল্পনাকারী...’
তিনি আরও লেখেন, ‘পিএসএল ড্রাফটের আগে জাতীয় টি-টোয়েন্টি লিগে বেশ ভালো করেছি এবং ঘরোয়া সার্কিটে ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে সবকিছু দেওয়ার জন্য সত্যিই কঠোর পরিশ্রমের চেষ্টা করছি।’
শেহজাদ ধারাবাহিকভাবে ঘরোয়া লিগে ভালোই পারফর্ম করছিলেন। তবে পিএসএলে তাঁর দল না পাওয়ায় বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে। তিনি কি চক্রান্তের শিকার—সেটি নিয়েও কথাবার্তা চলছে ক্রিকেট পাড়ায়। আর আবারও দল না পাওয়ার কারণেই যে শেহজাদ অভিমানে পিএসএলকে বিদায় বললেন, সেটি নিশ্চিত।
শেহজাদকে সবশেষ পিএসএলে দেখা গেছে ২০২০ সালে, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১৯ সালে শিরোপা জেতেন তিন। ফাইনালে করেন হাফ সেঞ্চুরি। তবে ২০২০ সালে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ৭ ইনিংসে করেন মাত্র ৬১ রান। এরপর তাঁকে আর দেখা যায়নি।
পিএসএলে ৪৫ ম্যাচ খেলে শেহজাদ ১২০.০৬ স্ট্রাইকরেটে করেছেন ১০৭৭ রান। প্রথম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন তিনি। সদ্য সমাপ্ত জাতীয় টি-টোয়েন্টি কাপে ১৩৩.৩৩ স্ট্রাইকরেটে করেন ৩৪৪ রান। তবে ১৩ ডিসেম্বর হওয়া পিএসএল ড্রাফট থেকে কেউ তাঁর নাম তোলেনি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে