মাঠে ফেরাটা কী দুর্দান্তভাবেই রাঙাচ্ছেন ঋষভ পন্ত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। চোট যে তাঁর পারফরম্যান্সে বাধা হতে পারেনি, তার প্রমাণ ৯ ম্যাচে ৩৪২ রান।
পন্তের এমন পারফরম্যান্স দেখে কে বলবে ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার? ঘরের মাঠ দিল্লিতে গতকালও অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন পন্ত। তাঁর এই ইনিংসের সৌজন্যেই দল হারতে হারতেও ৪ রানের জয় পেয়েছে। গুজরাট টাইটানসের হয়ে ঝোড়ো ইনিংসের সঙ্গে উইকেটের পেছনে ২ ক্যাচ নেওয়ায় ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
গতকাল এবারের আইপিএলে তৃতীয় ফিফটি পাওয়ার ম্যাচে ৪৩ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৮ ছক্কায়। মাঠের চারদিকে বল আঁচড়ে ফেলার রাতে তাঁরই এক ছক্কায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন ক্যামেরাম্যান। ম্যাচ শেষে তাই ক্যামেরাম্যান দেবাশীষের কাছে দুঃখ প্রকাশ করতে ভোলেননি উইকেটরক্ষক ব্যাটার।
আইপিএলের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন পন্ত। দুঃখ প্রকাশ করার সময় তাঁর পাশে ছিলেন দিল্লির কোচ রিকিং পন্টিং। ভিডিওতে ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘দুঃখিত দেবাশীষ ভাই, আমার কোনো অভিপ্রায় ছিল না আপনাকে আঘাত করার। আমার মনে হয় ভালোভাবে সেরে উঠতে পারবেন এবং আপনার জন্য শুভকামনা।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে