বর্ণবৈষম্য বিতর্ক যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এই এক বর্ণবৈষম্যের জন্য কী হয়নি প্রোটিয়া ক্রিকেটে? বর্ণবাদের কারণে একটা সময় ক্রিকেট থেকে ২২ বছরের নিষেধাজ্ঞায় ছিল দলটি। তবু প্রায়ই প্রোটিয়া ক্রিকেটে ফিরে এসেছে এই বর্ণবাদ ইস্যু।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি ককের হাঁটু গেঁড়ে বসতে না চাওয়া নিয়ে এই বিতর্ক আবার সামনে আসে। যদিও পরে তিনি হাঁটু গেঁড়ে বসতে রাজি হন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখনো বর্ণবৈষম্য আছে কি না, তা তদন্ত করে দেখছিল এসজেএন কমিশন। যেখানে উঠে এসেছে সাবেক দুই অধিনায়ক গ্রায়াম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নাম।
এসজেএন কমিশনের পেশ করা ২৩৫ পাতার রিপোর্টে উঠে এসেছে চমকে যাওয়ার মতো আরও তথ্য। সেখানে পরিষ্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, তারকা ক্রিকেটারসহ অনেকের বিরুদ্ধে দলের মধ্যে বর্ণবৈষম্যের অভিযোগ। অভিযোগের তীর বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও সাবেক উইকেটকিপার ব্যাটার মার্ক বাউচার এবং ডি ভিলিয়ার্সের দিকে।
২০১২ সালে থামি সোলেকিলসকে না খেলানো নিয়ে স্মিথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাউচার অবসর নেওয়ার পরও উইকেটকিপার ব্যাটার হিসেবে থামিকে ভাবা হয়নি। স্মিথের অধিনায়কত্বের ওই সময়টাতে দক্ষিণ আফ্রিকা বোর্ড, স্মিথ নিজে ও নির্বাচকেরা মিলে অনেক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ—২০১৫ সালে ভারত সফরে খায়া জন্ডোকে খেলাননি তিনি। তখন অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার জেপি ডুমিনি দল থেকে ছিটকে যাওয়ার পর জন্ডোকে না খেলিয়ে সিরিজের শেষ ম্যাচে টেস্ট দলে থাকা ডিন এলগারকে খেলান তিনি।
বাউচার আগেই স্বীকার করে নিয়েছেন সতীর্থ স্পিনার পল অ্যাডামসকে বর্ণের ভিত্তিতে একটা বিশেষ নামে ডাকা। যে নামকরণের মূলে ছিলেন তিনিও। তবে বাউচার এই তদন্ত প্রক্রিয়াকে সমর্থন করলেও বর্ণের ভিত্তের কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাউচার। তিনজনই কোনো না কোনোভাবে দলের মধ্যে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। দায়িত্বে থাকার সময় দল নির্বাচন করেছেন বর্ণের ভিত্তিতে এমন অভিযোগও আছে! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে চিরস্থায়ী রদবদলের নির্দেশও দিয়েছে এসজেএন কমিশন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে