
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ দুজন; তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। তাঁদের মধ্যে কারও অভিষেক কি না—প্রথম টেস্টের আগে আলোচনার খোরাক জুগিয়েছে এই প্রসঙ্গ। এমন প্রশ্নের জবাবে খুব সহজ কথায় প্রধান কোচ ফিল সিমন্সের উত্তর–এখনো কিছু ঠিক হয়নি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে। তার আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘তরুণ ক্রিকেটারদের দলে আসা বেশ ভালো ব্যাপার। কালকে বসে ঠিক করব যে কোন একাদশ নিয়ে মাঠে নামব আমরা। কারও অভিষেক হওয়ার সুযোগ সব সময়ই থাকে। তবে এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি।’
শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেই এখন আলোচিত পেসার নাহিদ রানা। তাঁর প্রধান শক্তির জায়গা গতি। টানা ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করে যেতে পারেন। ভয়ঙ্কর গতির পাশাপাশি লাইন-লেন্থও দারুণ এই পেসারের। জাতীয় দলের পাশাপাশি সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দারুণ বোলিং করেছেন। পেশোয়ার জালমিকে শিরোপা জেতানোর পথে ৫ ম্যাচে তাঁর শিকার ৯ উইকেট। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স পেতে রানাকে খুব হিসেব করে খেলানোর পক্ষে সিমন্স।
সিমন্স বলেন, ‘নাহিদ রানার ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার কী জানেন? সেন্স অব আন্ডারস্ট্যান্ডিং। সে জানে সে কোথায় আছে এবং সে কোন কাজটা ভালোভাবে করতে পারে। খেলতে আসলেই সে জানে কীভাবে তাকে প্রস্তুতি নিতে হবে এবং কী করে সামনে এগিয়ে যেতে হবে। সে যথেষ্ট বুদ্ধিমান। ম্যাচে নিজের কাজটা সে জানে। আমাদের তাকে মনিটর করে যেতে হবে। তাকে অতিরিক্ত কাজ দেওয়া যাবে না। হাফ ফিট অবস্থায় টেস্ট ম্যাচ খেলিয়ে দেওয়া যাবে না। আমাদের দারুণ পেস ব্যাটারি আছে। পেস দিয়ে সে এখন দলে নেতৃত্ব দিচ্ছে। তার যত্ন নিতে হবে আমাদেরকে।’
এর আগে সবশেষ গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ৬ মাস পর ফের লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। এরপরও মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন সিমন্স, ‘মানসিকভাবে মানিয়ে নেওয়াটাই বেশি জরুরি। এর পাশাপাশি বলতে চাই, অনেক ছেলে মাঝের সময়ে সাদা বলে খেলেনি। তারা লাল বলেই খেলে গেছে। তাদের জন্য মানিয়ে নেওয়াটা সহজতর হবে অবশ্যই।’
পাকিস্তান সিরিজে দলের কাছে নিজের প্রত্যাশা নিয়ে সিমন্স বলেন, ‘প্রত্যাশা ৯৫% এর বেশি ড্রেসিংরুমের বাইরে। আমরা ড্রেসিংরুমে কেবল প্রস্তুতি নেই এবং মাঠে গিয়ে খেলি। আগের সিরিজ থেকে কী প্রত্যাশা আসছে এগুলো আসলে আমাদের জন্য কাজে দেবে না।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে