সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। অভিষেক টেস্টে দলের পরাজয় দেখলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম ইনিংসের ২ উইকেটের বিপরীতে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেওয়া হাসান তাঁর পুরস্কারও পেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ দিয়েই যে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ৯৫তম স্থানে আছেন সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ।
হাসানের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, জাকির হাসান ও খালেদ মাহমুদের। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট পাওয়ায় ৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৮৩ নম্বরে আছেন খালেদ। তবে বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম (১৮ নম্বরে), মিরাজ (২৪) ও সাকিব আল হাসান (১)।
চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা মুমিনুল ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আছেন ৪৬ নম্বরে। একই পজিশনে তাঁর সঙ্গে আছেন বাংলাদেশকে সিরিজ দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া কামিন্দু মেন্ডিস। ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস এবং আশিতা ফার্নান্দোর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৯ রান করে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। ৪ উইকেট নেওয়া ফার্নান্দো বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন।
বাংলাদেশের হয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ৮৮ রান করা মিরাজ ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। অন্যদিকে দুই ইনিংসে ৫৪ এবং ১৯ রান করে ৩ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন জাকির হাসান। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের শীর্ষ তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। বোলারদের চূড়ায় আছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অশ্বিনেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে