
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল ব্যস্ত এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। বাস্তবে নিজের দেশে খেলতে না পারলেও কাগজে-কলমে এই সিরিজের আয়োজক তো আফগানিস্তান। মরুর দেশে নাজমুল হোসেন শান্তদের চমৎকার আপ্যায়ন করেছে আফগানরা।
শারজায় পরশু সিরিজের প্রথম ওয়ানডের পর গতকাল আফগানিস্তান ‘অতিথি সেবা’ করেছে দেশীয় ঐতিহ্য অনুযায়ী। বাংলাদেশ দলকে কী রাজসিক আপ্যায়ন করা হয়েছে, সেটা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিশিয়াল ফেসবুক পেজ দেখলেই বোঝা যাবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে একটি হোটেলে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের ক্রিকেটাররা। এসিবির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তর হাতে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী কার্পেট তুলে দিয়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদকে শুকনা ফল উপহার দিয়েছেন ফজলহক ফারুকি। এছাড়াও শান্ত, শাহিদী দুজনকেই কী নিয়ে যেন আঁকাআঁকি করতে দেখা গেছে। দুই অধিনায়কের হাতেই সিরিজের টাইটেল স্পনসর, ক্রিকেটারদের নাম সংবলিত ব্যানার দেখা গেছে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ও আফগানিস্তানের প্রধান কোচ ফিল সিমন্স ও জোনাথন ট্রট। অনুষ্ঠানে দুই অধিনায়ক শান্ত, শাহিদী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। যেখানে শান্তকে দেখা গেছে শাহিদীর কথা মনোযোগ দিয়ে শুনছেন। প্রথম ওয়ানডেতে পরাজিত অধিনায়ক শান্ত হয়তো টিপস নিচ্ছিলেন পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। সিমন্স, ট্রটরাও কথা বলেছেন অনুষ্ঠানে। কার্পেট আদান-প্রদানের সময় দুই কোচের হাস্যোজ্জ্বল চেহারার ছবি দেখা গেছে এসিবির ফেসবুক পেজে। দুই দলের খেলোয়াড়দের টেবিলে রাজকীয় খাবারের পাশাপাশি ছিল কোমলপানীয়। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা যখন এক টেবিলে ব্যস্ত, তখন তাঁদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন আফগান ক্রিকেটাররা।

প্রথম ওয়ানডেতে ৯২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ আগামীকাল নামবে আফগানদের বিপক্ষে। শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি। ১১ নভেম্বর শেষ ওয়ানডে ভেন্যু ও শুরুর সময়ও একই। এর আগে তিনটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ জিতেছে দুই সিরিজ। এক সিরিজ জিতেছে আফগানরা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে