
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচের মতোই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে মিচেল মার্শের দলের নাম। টানা দুই হারে খাদের কিনারায় তারা। ২০২১ সালের চ্যাম্পিয়নদের সুপার এইটে ওঠা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। আপাতত আইরিশদের বিপক্ষে সিকান্দার রাজার দলের হার কামনা করছে তারা। এর উল্টো হলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে অস্ট্রেলিয়া।
শুধু আয়ারল্যান্ডের হারই নয়, বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলেও বিশ্বকাপ যাত্রা থেমে যাবে অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার পর এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করবে জিম্বাবুয়ে। নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারালেও বিদায় নেবে অস্ট্রেলিয়া। সব কটি ম্যাচ শেষে তাদের সংগ্রহ হবে ৪ পয়েন্ট। আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও জিম্বাবুয়ের পর সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় অজিরা।
নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলের জন্য প্রত্যেক দলকে ন্যুনতম ৫ ওভার খেলতে হবে। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচের কাট অফ টাইম বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে বৃষ্টি না থামলে ম্যাচ পরিত্যক্ত হবে। সে ক্ষেত্রে একটি করে পয়েন্ট পাবে দুদল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখেনি আইসিসি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে