সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট।
১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে।
আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার।
বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে