ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে টানা দুই জয়ের পর গতকাল হারের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দল দারুণ ছন্দে থাকায় একাদশে পরিবর্তন আনেনি কলকাতা ম্যানেজমেন্ট। তবে চোটে পড়ায় এবার ছিটকে যেতে পারেন আন্দ্রে রাসেল।
আবুধাবিতে কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রাসেল। ম্যাচের ১৬ তম ওভারে লকি ফার্গুসনের ফুলটস বলে মিড উইকেটে খেলেছিলেন মঈন আলী। বল বাউন্ডারি লাইন স্পর্শ করার আগেই সেটি ঠেকাতে গিয়ে চোট পান রাসেল। এই চোটে আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁকে নাও পেতে পারে কলকাতা। তাঁর জায়গায় একাদশে সুযোগ পাওয়ার ক্ষীণ সম্ভাবনা জেগেছে সাকিব আল হাসানের।
তবে রাসেল পেস বোলিং অলরাউন্ডার আর সাকিব স্পিনিং অলরাউন্ডার হওয়ায় প্রশ্ন থেকেই যাচ্ছে। সে ক্ষেত্রে কলকাতার বিকল্প হতে পারেন বেন কাটিং। অন্যদিকে সাকিবের পজিশনে খেলছেন সুনীল নারিন। দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ৪ উইকেট পেয়েছেন নারিন। এর দুটিতেই ছিলেন কৃপণ। কাল একটু খরচে হলেও নিয়েছেন ৩ উইকেট। শেষ ওভারে তো কলকাতাকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন নারিন। রহস্যময় এই স্পিনারের জায়গায় তাই সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু রাসেলের বিকল্প হিসেবে কাটিং সুযোগ না পেলেই একাদশে ঢুকতে পারেন সাকিব।
গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার পরামর্শক ডেভিড হাসি রাসেলের চোট নিয়ে কথা বলেছেন। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জানিয়েছেন, চোট কতটা গুরুতর সেটি বুঝতে কিছুটা সময় লাগবে, ‘চোট কতটা গুরুতর সেটি এখনই বলা যাবে না। ওকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হবে। আশা করি দ্রুত সেরে উঠবে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে