
লেগ স্পিন ভেলকিতে মুড়ি মুড়কির মতো উইকেট তুলে নেন রশিদ খান। একের পর এক রেকর্ড বইয়ে উঠছে তাঁর নাম। আফগান এই লেগস্পিনারের এবার নাম উঠে গেল একটি বাজে রেকর্ডে। যে রেকর্ড দেখলে তিনি নিশ্চিতভাবেই মুখ ফিরিয়ে নিতে চাইবেন।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ এবার রশিদ খেলছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে। এজবাস্টনে গতকাল তাঁর দল খেলেছে বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে। ২০ বল করে খরচ করেন ৫৯ রান। ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে এটা সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড। এর আগে যৌথভাবে এই লজ্জাজনক রেকর্ডটি ছিল ডেভিড ভিসে ও ডেভিড পেইনের। দুজনেই দিয়েছিলেন ৫৩ রান করে। একটি করে উইকেটও ছিল তাঁদের। ভিসেরটা হয়েছে ২০২২ সালে। পেইন ২০২৩ সালে করেছিলেন এই রেকর্ড।
রশিদ যেমন গতকাল বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন, তেমনি হারের বেদনা নিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ওভাল ১০০ বলে ৮ উইকেটে করেছে ১৮০ রান। ১৮১ রানের লক্ষ্যে নামা বার্মিংহাম একটা পর্যায়ে শেষ ২৫ বলে ৬১ রানের সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে। সেই সময় রশিদের ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান তোলেন বার্মিংহাম ব্যাটার লিয়াম লিভিংস্টোন। বার্মিংহাম শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে। ৫৯ রানের মধ্যে ৫২ রানই বাউন্ডারিতে দিয়েছেন রশিদ। ৪ চার ও ৬ ছক্কা হজম করেছেন।
রশিদকে বেধড়ক পেটানো লিভিংস্টোনই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করেন লিভিংস্টোন। ৫ বল করে ৯ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। ওভালের পরের ম্যাচ ১৬ আগস্ট ওয়েলশ ফায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত ৬ উইকেট নিয়ে এবারের দ্য হান্ড্রেডে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ ও স্যাম কারান। রশিদের ওভালেই খেলছেন কারান। ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টির মর্যাদা পাওয়ায় স্বীকৃত টি-টোয়েন্টিতে রশিদের উইকেট ৬৫৪।
দ্য হান্ড্রেডে বাজে বোলিংয়ের রেকর্ড
রান খরচ উইকেট সাল
রশিদ খান ৫৯ ০ ২০২৫
ডেভিড ভিসে ৫৩ ১ ২০২২
ডেভিড পেইন ৫৩ ১ ২০২৩
স্টিভেন ফিন ৫১ ২ ২০২১
ক্রিস উড ৪৯ ০ ২০২৩

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে