
বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশকে এবার কাটতে হবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।প্রস্তুতিপর্বের শুরুতেই স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ-স্কটল্যান্ড প্রস্তুতি ম্যাচ গতকাল হয়েছে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমি(এলসিসিএ) গ্রাউন্ডে। এই ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতিরা ম্যাচটি জিতেছেন ৫১ বল হাতে রেখে।
লাহোরের এলসিসিএ গ্রাউন্ডে গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড করেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন সারাহ ব্রাইস। ডারসি কার্টার ও ক্যাথেরিন ফ্রেজার করেন ৫৫ ও ৫২ রান। যেখানে ফ্রেজার অপরাজিত থাকেন। বাংলাদেশের রিতু মনি ২২ রানে নিয়েছেন ২ উইকেট। মারুফা আক্তার পেয়েছেন ১ উইকেট। তিনিও খরচ করেন ২২ রান।
জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪১.৩ ওভারে ৫ উইকেটে করে ২৫২ রান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন ফারজানা হক পিংকি। স্কটল্যান্ডের ক্লো অ্যাবেল ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। আর কার্টার ৩৪ রানে পেয়েছেন ১ উইকেট।
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামে ৯ এপ্রিল পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে