
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হয়ে আজ সংবাদ সম্মলেন তিনি জানান, এখন থেকে বিসিবির বোর্ড সভায় মোবাইল নিষিদ্ধ।
এর আগে বোর্ড পরিচালকদের অনেক গোপন তথ্য বা বিভিন্ন বিষয় প্রকাশ্যে চলে এসেছে। এমনকি নিজেদের গোপন বার্তার স্ক্রিনশটও প্রকাশ্যে এসেছে। নির্বাচনী সময়ে বিসিবি নীতি নির্ধারকদের বিব্রবতকর পরিস্থিতি তৈরি করেছিল বিষয়টি। তথ্য ফাঁস রোধে পরিচালনা পর্ষদের সভায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত সভাপতি বুলবুল।
বুলবুল বলেন, ‘সম্মান রেখেই আমি বলছি, আমরা সবাই পরিণত। সবাই কাজের নিয়ম মেনে চলার চেষ্টা করব। পরবর্তী বোর্ড মিটিংয়ে আর ফোন অ্যালাউ করব না। চেষ্টা করব পেশাদার বোর্ড হিসেবে কাজ করার। কেউ যদি করে (নিজেদের গোপনীয় তথ্য ফাঁস) থাকে, এটা কোনো ভালো চর্চা না।’
আজ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফের পরিচালক ও বিসিবি সভাপতি হয়েছেন বুলবুল। শেষ মুহূর্তে তামিম ইকবাল নিজের প্রার্থীতা প্রত্যাহার করায় তাঁর সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল নির্বাচনের আনুষ্ঠানিকতা। নানা নাটকীয় ও বিতর্ক ঘটনা পেরিয়ে আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নির্বাচন শেষে বিসিবির সভাপতি হয়েছেন বুলবুল। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে