
নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা দিয়েছে অধিনায়কত্বের ব্যাটন বদলের।
শান্তর জায়গায় মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করেছে, ব্যাটে-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার তার যে সক্ষমতা, যেভাবে সে দলকে অনুপ্রাণিত করতে পারে, মাঠে ও মাঠের বাইরে তার উদ্যমী উপস্থিতি এই রূপান্তরকালীন সময়ে বাংলাদেশ ওয়ানডে দলকে নেতৃত্ব দিতে সে আদর্শ। আমরা বিশ্বাস করি তার মেজাজ এবং পরিণতবোধ এই সংস্করণে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।’ আর শান্তকে নিয়ে ফাহিম বলেছেন, ‘শান্তও লিডারশিপ গ্রুপে থাকবে। আমরা জানি তার ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য।’
টেস্টে মিরাজ এরই মধ্যে শীর্ষ দুই অলরাউন্ডারের একজন হয়েছেন। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও তিনি সেরা চারে আছেন। মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের পর মিরাজ ওয়ানডেতে ১০০ উইকেট ১ হাজার রানের কীর্তি গড়েছেন বাংলাদেশ ক্রিকেটে। গত বছর শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মিরাজ প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলেন বাংলাদেশের হয়ে।
অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, ‘বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটা অনেক বড় সম্মানের। যেকোনো ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়া একটা স্বপ্নের মতো। বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারার সেই প্রতিভা ও বিশ্বাস আমাদের আছে। আমি চাই আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন ক্রিকেট খেলে দেশের সেরাটা দেব আমরা।’

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৪ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে