ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সরফরাজ খান। তবু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলার সুযোগ পাননি এখনো। ভারতের এই তরুণ ক্রিকেটার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের দল গত পরশু ঘোষণা করেছে ভারত। উইন্ডিজ সিরিজের জন্য ভারতের টেস্টের দল ১৬ সদস্যের। ১৬ সদস্যের এই দলে জায়গা হয়নি সরফরাজের। তবে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে গত কয়েক বছর ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তিনি। ২০২২-২৩ মৌমে ৬ ম্যাচে ৯২.৬৭ গড়ে করেছেন ৫৫৬ রান। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করেছেন। তার আগে ২০২১-২২ মৌসুমে সর্বোচ্চ ৯৮২ রান করেছেন সরফরাজ। আর ২০১৯-২০ মৌসুমের রঞ্জিতে ১৫৪.৬৭ গড়ে করেন ৯২৮ রান।
রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও টেস্ট দলে সরফরাজ সুযোগ না পাওয়ায় হতাশ গাভাস্কার। স্পোর্টস টুডেকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সরফরাজ খান সর্বশেষ তিন মৌসুমে ১০০ গড়ে রান করেছে। দলে ডাক পেতে হলে আর কিইবা সে করবে? সে একাদশে সুযোগ না-ও পেতে পারে, কিন্তু দলে তো তাকে নেওয়া যায়। পারফরম্যান্সের যে মূল্যায়ন করা হচ্ছে, সেটা তো তাকে বুঝতে দিতে হবে। তা না হলে রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলে দিন যে এর কোনো দরকার নেই। আইপিএল খেলাই লাল বলের ক্রিকেটের জন্য যথেষ্ট।’
১২ জুলাই ডোমিনিকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত প্রথম টেস্ট। ত্রিনিদাদে ২০ জুলাই হবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ আগস্ট হবে উইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩, ৬, ৮, ১২, ১৩ আগস্ট হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে