
মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে এর আগেও অনেকবার বিতর্ক তৈরি করেছেন হার্দিক পান্ডিয়া। কখনো মদ্যপান করে আবার কখনো বান্ধবীদের নিয়ে পার্টি করে খবরের শিরোনাম হয়েছেন। ভারতের তারকা অলরাউন্ডার এবার সমালোচিত হলেন বিলাসবহুল গাড়ি চালিয়ে।
বিলাসবহুল জীবনযাপন ও স্টাইলের জন্য আলাদা পরিচিতি আছে পান্ডিয়ার। এর আগে ১০ কোটি টাকার ঘড়ি পরে হইচই ফেলে দিয়েছিলেন। গাড়ি ব্যবহারে যেন আরও এক ধাপ ওপরে তিনি। পান্ডিয়ার সংগ্রহে আছে রেঞ্জ রোভার স্পোর্ট এসভি, মার্সিডিজ বেঞ্জ জি-৬৩ এজিএম, ল্যাম্বারগিনি ইউরাসের মতো দারুণ সব ব্র্যান্ড। সবগুলোই বেশ দামি; এর মধ্যে ল্যাম্বারগিনি ইউরাসের দাম সাড়ে ৪ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬ কোটি।
পান্ডিয়ার বিতর্কের মুখে পড়ার কারণ গাড়ির দাম নয়, বরং চপ্পল পরে সেই গাড়ি চালাতে গিয়েই বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা শুরু হবে আজ রাতে। তার আগে পান্ডিয়াকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যায়, হোটেল রুম থেকে বের হয়ে নিজের ল্যাম্বারগিনি ইউরাসে উঠছেন পান্ডিয়া। তখন তাঁর পায়ে চপ্পল ছিল। বিশেষজ্ঞদের মতে, উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ি চালানোর ক্ষেত্রে চপ্পল বা ফ্লিপ-ফ্লপ বেশ ঝুঁকিপূর্ণ। এগুলো সহজে পা থেকে খুলে যেতে পারে, প্যাডেলের নিচে আটকে যেতে পারে বা জরুরি মুহূর্তে প্রয়োজনীয় গ্রিপ দিতে ব্যর্থ হতে পারে। দ্রুতগতির গাড়িতে সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য সাধারণত বন্ধ জুতা—বিশেষ করে পাতলা ও গ্রিপযুক্ত সোলের জুতা ব্যবহারই নিরাপদ বলে মনে করা হয়। মোটরস্পোর্ট ধাঁচের ড্রাইভিং শু বা হালকা স্নিকার্স ড্রাইভিংয়ে ভালো নিয়ন্ত্রণ নিশ্চিত করে। স্বাভাবিকভাবেই পান্ডিয়ার বিষয়টি আইনগত দিক থেকেও গুরুত্ব পাচ্ছে। ভারতে চপ্পল পরে গাড়ি চালানো সরাসরি নিষিদ্ধ না হলেও বেপরোয়া বা অনিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। যদি অনুপযুক্ত জুতার কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে তা আইনের আওতায় আনা হয়।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে