
প্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
বর্ধিত এই প্রাইজমানির কারণে কত বেশি অর্থ পাবে বাংলাদেশ? আগের দুই চক্রের দুটিতেই নবম স্থান ছিল বাংলাদেশ, পেয়েছিল ১ লাখ ডলার করে। তবে ২০২৩–২৫ চক্রে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ। এই চক্রে ১২ টেস্ট খেলে ৪ টিতে জিতেছে,৮টি হেরেছে। ৪ টেস্টের তিনটিই আবার বিদেশের মাঠে। এর মধ্যে আছে পাকিস্তানের মাঠে পাকিস্তান ধবলধোলাই করা। বাংলাদেশ এই চক্রে ৯ থেকে উঠে এসেছে ৭ নম্বরে। এই উত্তরণের জন্য এমনিতেই বেশি অর্থ পেত বাংলাদেশ। কিন্তু বর্ধিত প্রাইজমানিতে শান্তরা পেতে যাচ্ছেন, ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৭৬ লাখ।
সাতে থেকেই বাংলাদেশ যদি এত টাকা পায়, তাহলে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দল কত পাবে এবার? বর্ধিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ ডলার বা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)। ২০১৯-২১,২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৬ লাখ ডলার। রানার্সআপরা পেয়েছে ৮ লাখ ডলার।

সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে