
সকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বরে খেলা প্রথম টেস্টের দুই ইনিংসে তাদের স্কোর ছিল—১৬৯ ও ১৪৩। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রান করে সেটি ছাড়িয়ে যায়। তবে দুই দিনের মাথায় নতুন রেকর্ড হলো আবারও। নাজমুল হোসেন শান্তর ফিফটি, মুমিনুল হক ও জয়ের কার্যকর ইনিংসের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড নিয়েছে তারা। শান্ত ১০৭ বলে ৬০ ও জাকের আলী অনিক ৬০ বলে ২১ রানে অপরাজিত আছেন।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে গেছেন। তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই মাশুল দিয়েছে বাংলাদেশ।
কয়েক ঘণ্টা বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন চলে যায় বৃষ্টির পেটে। লাঞ্চ বিরতির পর বেলা দেড়টায় শুরু হয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৮ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের উইকেট পড়তে অবশ্য বেশি সময় লাগেনি। দিনের সপ্তম ওভারে মুজারাবানির হঠাৎ লাফিয়ে ওঠা বল, জয় সহজেই ছাড়তে পারতেন, কী ভেবে স্পর্শ করতে গেলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। তারপর দ্বিতীয় স্লিপে তালুবন্দী করেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। জয় ৬৫ বলে ৬ চারে ৩৩ রান করেন।
৩৩ রানে জয় যখন আউট হয়েছেন, বাংলাদেশের স্কোর তখন ১৯.৫ ওভারে ২ উইকেটে ৭৩ রান। স্বাগতিকেরা তখনো ৯ রান পিছিয়ে। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৯১ বলে ৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। ২৩ তম ওভারে রিচার্ড এনগারাভার করা ওভারে তিনটি চার মারেন শান্ত।
শুধু শান্তই নন, জিম্বাবুয়ের বোলারদের সাবলীলভাবে খেলতে থাকেন মুমিনুলও। বাংলাদেশের এই তৃতীয় উইকেটের জুটি ভেঙেছেন নিয়াউচি। ৩৫ তম ওভারের শেষ বলে মুমিনুলকে কট বিহাইন্ড করেছেন নিয়াউচি। জিম্বাবুয়ের উইকেটরক্ষক নিয়াশা মায়াভো ক্যাচ ধরেন। ৮৪ বলে ৬ চারে মুমিনুল করেন ৪৭ রান। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার ফেরার পর উইকেটে আসেন মুশফিক। তবে মুশফিক উইকেটে টিকতে পেরেছেন কেবল ২০ বল। ৬ ফিট উচ্চতার মুজারাবানি একটু ব্যাক অব লেংথে বোলিং করেন। মুশফিক বলটা ডিফেন্ড করতে গেলে এজ হওয়া বল ক্যাচ ধরেন আরভিন। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার করেছেন কেবল ৪ রান।
মুশফিক ফেরার পর বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ১৫৫ রান। তখনই চা পানের বিরতি দেওয়া হয়। পঞ্চম উইকেটে শান্ত-জাকের জুটি বড় করার চেষ্টা করছেন। ৯২ বলে ৩৯ রানের জুটি গড়েছেন দুজনে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে