
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।
এই দুই সেমিফাইনালে বিজয়ী কে—সেটা আগেভাগে ভাগেই বলে দিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার কিংবদন্তির ফাইনাল বললেন, ‘ফাইনালের জন্য আমি দক্ষিণ আফ্রিকা আর ভারতকে বেছে নেব।’
সেমিফাইনালে কেন এই দুই দলকে বেছে নিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাকগ্রা। তবে কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাই যে ফেবারিট, এটা একজন সাধারণ ক্রিকেটপ্রেমীও জানে। এই টুর্নামেন্টের এখন পর্যন্ত একমাত্র দল দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুর্দান্ত এবং ধারাবাহিক খেলছে তারা। সে তুলনায় নিউজিল্যান্ড এখনো তাদের সেরাটা দেখাতে পারেনি। তার ওপর বিশ্বকাপে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এই একটা তথ্যই সেমিফাইনালের আগে মানসিকভাবে এগিয়ে রাখে এইডেন মার্করাম-ডেভিড মিলারদের।
আইসিসির টি-টোয়েন্টি দলগত র্যাঙ্কিংয়ে যদিও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার ওপরেই অবস্থান নিউজিল্যান্ডের (৪)। কিন্তু এই সংস্করণে মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। দুই দলের ১৯ সাক্ষাতে ১২ বার জিতেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ড ৯ বার। আর বিশ্বকাপে তো দুই দলের লড়াই মানে তো কিউইদের চিরন্তন আক্ষেপের গল্প! আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্টে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। একবারও জিততে পারেনি নিউজিল্যান্ড। ম্যাকগ্রার বিশ্বাস, এবারও পারবে না কিউইরা, ‘দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলে নিউজিল্যান্ডের কিছু একটা হয়। দক্ষিণ আফ্রিকা সব সময়ই দাপটে জিতে যায়, আমি জানি না কেন এমন হয়।’ এবার গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডকে হারিয়েছিল প্রোটিয়ারা।
তবে আজকের সেমিফাইনালে মাঠে নামার আগে অতীত নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এটা নতুন একটা ম্যাচ, দুই দলই নতুন করে খেলবে। তাই আগের মুখোমুখি লড়াইয়ের ফলাফল এই ম্যাচ অর্থহীন মার্করামের কাছে, ‘একেবারে নতুন শুরু। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে আমরা ভালো খেলেছি, কিন্তু এরপর দুই দলই অনেক ক্রিকেট খেলেছে। আগামীকাল (আজ) পুরোপুরি নতুন করে শুরু হবে। সেমিফাইনাল হওয়ায় উত্তেজনাও বেশি। আগের ফল সহজে পুনরাবৃত্তি করা যাবে—এমনটা ভাবছি না। আমরা আবারও নিজেদের সেরাটা দিতে চাই।’
অতীতে ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ বলা হলেও এই টুর্নামেন্টে ধারাবাহিক খেলে যাচ্ছে তারা। সুপার এইটে ভারতকে হারানোর পর তো অনেকের কাছে তারাই ফেবারিট। এ নিয়ে এক প্রশ্নের উত্তরে মার্করাম বললেন, ‘ফেভারিট কি না, সেটা অন্যদের মতামত। আমরা শুধু ভালো ক্রিকেট খেলায় মন দিই এবং গত ১৮ মাস ধরে যে আক্রমণাত্মক ধারা ধরে রেখেছি, সেটাই বজায় রাখতে চাই।’
দল হিসেবে খেলাটাকেই নিজেদের বড় শক্তি বলে মনে করেন মার্করাম, ‘দলে সিনিয়ররা আমাদের বড় ভরসা। দ্বিধাদ্বন্দ্বের সময়ে তারা দিকনির্দেশনা দেয়। শক্ত একটি দলগত সংস্কৃতি গড়ে উঠেছে বলেই এই সাফল্য এসেছে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে