হারের ডাবল হ্যাটট্রিক এড়াতে সিলেট স্ট্রাইকার্সকে আজ জিততেই হবে। যদিও এই ম্যাচেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা তেমন বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। শুরুর বিপর্যয়ে কাটিয়ে দারুণ এক ফিফটিতে দলকে ১৪২ রানে সংগ্রহ এনে দেন মোহাম্মদ মিথুন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরীফুল ইসলামের তোপে পড়ে সিলেট। ১৩ রানেই হারায় তারা ৩ উইকেট। রানের খাতা খোলার আগেই ওপেনার শামসুর রহমান শুভ ফেরেন রানের খাতা খোলার আগেই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বল ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে বোল্ড হন শুভ।
দুই ওভার পরে আবারও আক্রমণে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন শরীফুল, দুর্দান্ত দুই ইনসুইং ডেলিভারিতে একে একে ফেরান নাজমুল হোসেন শান্ত (৩) ও জাকির হাসানকে (০)।
সিলেটের এই শোচনীয় শুরুটাকে আরও শোচনীয় করতে উঠে পড়ে লাগে দুর্দান্ত ঢাকা। উইকেটের চাহিদা মেটাতে তাই পাওয়ার প্লের ৬ ওভারে ২টি রিভিউ খরচ করে ঢাকা। তাসকিন আহমেদের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বল পায়ে লাগে মিঠুনের, সেখানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট আদায় করে নিতে জোরাল আবেদন করে ঢাকা। সেই আবেদন আম্পায়ার সাড়া না দিলে, রিভিউ নেয় তারা। রিভিউতে দেখা যায় যে বলটি ইনসাইড এজ হয়ে মিঠুনের পায়ে আঘাত হানে। ফলে প্রথমবার রিভিউ হারায় ঢাকা। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সামিত প্যাটেলকে দ্রুত সাজঘরে পাঠানোর আশায় আবারও রিভিউ নেয় ঢাকা। সেটাও বাদ যায়।
ঢাকার রিভিউ নষ্ট করে বেঁচে যাওয়া অধিনায়ক মিঠুনের চেষ্টায় বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। ৩৬ বলে ফিফটি তুলে নেন মিঠুন। মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ায় স্ট্রাইকার্সের নেতৃত্বের ভার আসে মিঠুনের কাঁধে।
ফিফটি করার পথে মিঠুন চতুর্থ উইকেটে প্যাটেলের সঙ্গে গড়েন ৫৭ রানের দারুণ এক জুটি। এই জুটিতে চড়ে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। দলীয় ৭০ রানে পাটেলকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। এরপর রায়ান বার্ল ফিরেন দ্রুত, তবে উইকেটে অবিচল ছিলেন মিথুন। ফিফটি করার পাশাপাশি সিলেটকে ১৪২ রানের পুঁজি পাইয়ে দেন মিথুন। ৪৬ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শেষ দিকে ৩ ছক্কায় ৯ বলে ২১ রান করেছেন আরিফুল হক। ২৪ রান দিয়ে শরীফুল নিয়েছেন ৪টি উইকেট।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে