ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ধবলধোলাই করলেন তামিম ইকবালরা। এ নিয়ে তৃতীয়বারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
আজ গানায়ার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মন্থর উইকেটে তাইজুল ইসলামের পাঁচ শিকারে ১৭৮ রানে থামে উইন্ডিজ। জবাবে ৯ বল বাকি রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকে দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। মন্থর ব্যাটিংয়ে নিজে রান তুলনে না পারলেও তামিমকে কিছুক্ষণ সঙ্গ দেন তিনি। তাকে ফিরিয়ে ২০ রানের এই জুটি ভাঙেন আলজারি জোসেফ।
লিটনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন তামিম। তাদের ৫০ রানের জুটি ভাঙলে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৩৪ রান যোগ করেন তিনি। ফিফটি করে ফেরেন লিটনও। দু’জনকেই ফেরান গুড়াকেশ মোতি। শেষের দিকে মাহমুদউল্লাহর ২৬ ও নুরুল হাসান সোহানের অপরাজিত ৩২ রানে চড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে, স্বাগতিক ব্যাটারদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা করে তোলেন বাংলাদেশের স্পিনাররা। তৃতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। প্রথম বলেই ফেরান ব্রেন্ডন কিংকে(৮)। দলীয় রান ১৫ ছুঁতেই আরেক ওপেনার শাই হোপকেও ফেরান এই বাঁহাতি স্পিনার।
৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে শামার ব্রুকসকে ফেরান মোস্তাফিজুর রহমান। চতুর্থ উইকেটে অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে জুটির ফিফটি করেন কিচি কার্টি। ৩৩ রানে কার্টিকে তামিমের ক্যাচে ফেরান নাসুম আহমেদ।
একপ্রান্তে পুরান থিতু হলেও অন্যপ্রান্তে উইকেট হারায় নিয়মিত। ৭৩ রান করা পুরানকে দুর্দান্ত এক ঘূর্ণিতে বোল্ড করে পাঁচ উইকেট তুলে নেন তাইজুল। শেষের দিকে কোনো মতে টেনেটুনে ১৭৮ রান তোলে স্বাগতিকেরা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে