মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সাদা পোশাকে আবরার আহমেদের প্রথম ম্যাচ। অভিষেক টেস্টেই করলেন বাজিমাত। ৪৬ বছর পর নতুন এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানি এই লেগস্পিনার।
ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে আবরারের উইকেট নেওয়া শুরু। এরপর হাফ সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে লেগবিফোরের ফাঁদে ফেলেছেন আবরার। একে একে জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক—এই পাঁচ ব্যাটারকে লাঞ্চের আগেই ড্রেসিংরুমের পথ দেখান পাকিস্তানি এই লেগস্পিনার। তাতে অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেটের ৫টিই নিলেন তিনি। অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট নেওয়া সপ্তম বোলার হলেন আবরার। সর্বশেষ ভারতের বিপক্ষে ১৯৭৬ সালে এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার জন লেভার।
অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নেওয়া
১। আবরার আহমেদ (পাকিস্তান) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৯ ডিসেম্বর, ২০২২
২। জন লেভার (ইংল্যান্ড) প্রতিপক্ষ: ভারত: ১৭ ডিসেম্বর, ১৯৭৬
৩। লেস্টার কিং (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ভারত; ১৩ এপ্রিল, ১৯৬২
৪। আলফ ভ্যালেন্টাইন (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৮ জুন, ১৯৫০
৫। ফেন ক্রেসওয়েল (নিউজিল্যান্ড) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৩ আগস্ট, ১৯৪৯
৬। জর্জ ফিনলে বিসেট (দক্ষিণ আফ্রিকা) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৩১ ডিসেম্বর, ১৯২৭
৭। বিল লকউড (ইংল্যান্ড) প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৭ জুলাই, ১৮৯৩

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে