
স্বীকৃত ব্যাটাররা ততক্ষণে ড্রেসিংরুমে। উইকেটে তখন দুই টেলএন্ডার নাহিদ রানা ও হাসান মাহমুদ। নিজেদের রেকর্ড ভাঙতে তখন ৫২ রান দরকার হলেও রানা-হাসান মাহমুদের জন্য একেবারে কঠিন ছিল না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিলেটে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েও সুযোগটা কাজে লাগাল না বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৬৩৮ রান বাংলাদেশ করেছিল ২০১৩ সালে। ১২ বছর আগে গলে মুশফিকের ডাবল সেঞ্চুরির (২০০) পাশাপাশি মোহাম্মদ আশরাফুল (১৯০) ও নাসির হোসেনের (১০০) জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। এক যুগ পর সিলেটে বাংলাদেশ নিজেদের রেকর্ড প্রায় ভেঙেই ফেলেছিল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান করার পর ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। স্বাগতিকেরা পেয়েছে ৩০১ রানের লিড।
প্রথম ইনিংসে ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সামনে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল। সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল মুমিনুল হককেও। কিন্তু কোনোটির কিছুই হয়নি। লাঞ্চের আগেই জয় (১৭১) ও মুমিনুল হকের (৮২) উইকেট হারায় বাংলাদেশ। দুই সেট ব্যাটারের উইকেট হারানোর পাশাপাশি মুশফিকুর রহিমের (২৩) উইকেটও লাঞ্চের আগে হারায় স্বাগতিকেরা। ১১১ ওভারে ৪ উইকেটে ৪৪৭ রানে প্রথম সেশনের খেলা শেষ করে শান্তর দল।
লাঞ্চের পরই শান্ত গড়ে ফেলেন রেকর্ড। ১১২ বলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন তিনি। অধিনায়ক হিসেবে সেটা চতুর্থ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুশফিক ও শান্ত। তবে রেকর্ড গড়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করার পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্যারি ম্যাকার্থি। শান্তর মতো ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন লিটন দাসও। ৬৬ বলে ৬০ রান করে আউট হয়েছেন লিটন।
বাংলাদেশের ইনিংসে চারটি সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু সাদমান ইসলাম (৮০) ও মুমিনুল (৮২) ৮০-এর ঘরে আউট হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। আয়ারল্যান্ডের ম্যাথু হামফ্রিস ৪৩ ওভারে ১৭০ রানে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২২ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে