
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। ১৭ এপ্রিল মিরপুরে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে তিনটি করে টি-টোয়েন্টিও খেলবে দুই দল। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম ২০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মিরপুর ও চট্টগ্রামে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের টিকিটের দাম প্রকাশ করেছে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মিরপুর শেরেবাংলার পূর্ব গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা। আর সর্বোচ্চ ২৫০০ টাকা টিকিটের দাম গ্র্যান্ড স্ট্যান্ডের। ওপর, নিচ-দুই অংশের টিকিটের দাম একই।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামেরও টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা। স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে ২০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকেরা। আর গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব, গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম, রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত, রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত—এই চার অংশের টিকিটের দাম ২৫০০ টাকা। গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট কাটতে পারবেন।
বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূটি বদলানো হয়েছে। ওয়ানডে তিনটি শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়। সময় বদলালেও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তারিখ বদলায়নি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পরশু বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের দাম
গ্র্যান্ড স্ট্যান্ড (ওপরের অংশ) ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (নিচের অংশ) ২৫০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক) ১৫০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক) ১৫০০ টাকা
আন্তর্জাতিক লাউঞ্জ দক্ষিণ (কর্পোরেট ব্লক) ১৫০০ টাকা
ক্লাব হাউস দক্ষিণ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ৬০০ টাকা
ক্লাব হাউস উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা
উত্তর গ্যালারি ৪০০ টাকা
পূর্ব গ্যালারি ২০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম ২৫০০ টাকা
রুফটপ পূর্ব প্যাভিলিয়ন প্রান্ত ২৫০০ টাকা
রুফটপ পশ্চিম প্যাভিলিয়ন প্রান্ত ২৫০০ টাকা
শহীদ শ্রাবণ স্ট্যান্ড ৬০০ টাকা
পশ্চিম গ্যালারি ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা
পূর্ব গ্যালারি ২০০ টাকা

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা
১ ঘণ্টা আগে
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়
১ ঘণ্টা আগে
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড সিরিজেও একই দল নিয়ে খেলবে বাংলাদেশ। অপরিবর্তিত দল রাখার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, কাউকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দেবে না বর্তমান নির্বাচক প্যানেল।
২ ঘণ্টা আগে
মেক্সিকোর মন্তেরে শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে যখন রেফারির শেষ বাঁশি বাজল, তখন অবসান ঘটল সাড়ে ৪ কোটির বেশি ইরাকির প্রতীক্ষার। ৪০ বছর—সময়টা কম নয়। এই দীর্ঘ সময়ে মেসোপটেমিয়া অঞ্চল যুদ্ধ দেখেছে, সাজানো ঘরকে ধুলোয় মিশতে দেখেছে, শতশত পরিবারকে দেশান্তরী হতে দেখেছে। সব প্রতিকূলতা মাড়িয়ে ‘মেসোপটেমিয়ান
৩ ঘণ্টা আগে