Ajker Patrika

উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াত, ডিবি পুলিশের যৌথ অভিযান

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২৩: ৩৮
উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াত, ডিবি পুলিশের যৌথ অভিযান
গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত, গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা–পুলিশ ও ডিবির ডগ স্কোয়াড টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে অভিযানে উল্লেখযোগ্য কোনো সফলতা পাওয়া যায়নি।

অভিযানে দেখা যায়, তল্লাশিকালে সন্দেহজনক বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। বিশেষ করে আন্তজেলা বাসগুলোর যাত্রী ও তাদের মালামালগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কুকুরের মাধ্যমে তল্লাশির আওতায় আনা হয়।

এ বিষয়ে সিটিটিসি উপ-পুলিশ কমিশনার (ডিসি) খন্দকার খালেদ বিন নূর আজকের পত্রিকাকে বলেন, ‘নগরবাসী নিরাপত্তার স্বার্থে আজকের অভিযানটি পরিচালনা করা হয়েছে। সিটিটিসি, সোয়াত, ডিবি ও থানা-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গণপরিবহনে র‍্যানডম (গণহারে) চেক করা হয়েছে। আরেকটি ইউনিট যাত্রাবাড়ীতে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।’

অভিযানের সফলতা প্রসঙ্গে জানতে চাইলে ডিসি খালেদ বলেন, ‘অভিযানকালে আমরা সবাইকে আশ্বস্ত করে বলেছি, কেউ ভীত হবেন না। বাংলাদেশ পুলিশ সব সময় আপনার নিরাপত্তায় নিয়োজিত আছে। আমরা আপনাদের (জনগণের) নিরাপত্তায় যেমন ছিলাম, এখনো আছি এবং সামনে আমাদের কার্যক্রম বেগবান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত