
ব্রিসবেনের এই বিকেল ভোলার নয় তাঁদের। ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়েই কিছু দর্শক চিৎকার করতে থাকলেন, ‘আমাদের আজ ডাবল আনন্দ। কারণ, আমরা দুবার জিতেছি!’
শেষ বলের ওই নাটকীয়তায় বাংলাদেশের জয়ের আনন্দ হয়েছে দুবার। মোসাদ্দেক হোসেনের শেষ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ব্লেসিং মুজারাবানি, তাঁকে স্টাম্পড করে দেন নুরুল হাসান সোহান। ব্যস, পুরো গ্যাবা তখন উৎসবের মঞ্চ। ৪ রানের জয়ে ততক্ষণে দুই দলের খেলোয়াড়েরা আনুষ্ঠানিকতা শেষে চলে এসেছিলেন ডাগআউটে। দর্শক বেরিয়ে যাচ্ছিলেন গ্যালারি ছেড়ে। নাটকের নতুন শুরু এর পরই। টিভি আম্পায়ার আনুষ্ঠানিকতা হিসেবে মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন। টিভি রিপ্লেতে দেখা যায়, সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে! নিয়ম অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার।
নো বল থেকে পাওয়া ফ্রি-হিট পেয়েও জিম্বাবুয়ে অবশ্য ম্যাচ জিততে পারেনি। ব্রিসবেনে খেলা দেখতে এসেছিলেন সিডনিপ্রবাসী চার চিকিৎসক বন্ধু শামীম, পলাশ, মতি ও শিল্পী। চিকিৎসক হয়েও হৃদযন্ত্রের চাপ সামলাতে হিমশিমই খেতে হয়েছে তাঁদের। চিকিৎসক শিল্পী সাংবাদিকদের বলছিলেন, ‘আমার তো হার্টবিট ১১০–১২০ উঠে গেয়েছিল! তবে শেষ পর্যন্ত জেতায় আমরা অনেক খুশি।’
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে আজ উপস্থিত ছিল প্রায় সাড়ে ৫ হাজার দর্শক। ধারণক্ষমতা অনুযায়ী সংখ্যাটা যদিও বেশি নয়। তবে ৯০ শতাংশ দর্শকই যে বাংলাদেশের, না বললেও চলছে। খেলা দেখতে এসেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির শীর্ষ কর্তারাও। ম্যাচ শেষে পাপন সাংবাদিকদের বলছিলেন, ‘এ রকম যদি হয়, কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সেটা ঠিক নেই!’
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে