অবশেষে এক দশকের অপেক্ষা ফুরাল বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে দুই জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর সংক্ষিপ্ত সংস্করণে আরও চার (২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩) বিশ্বকাপ খেলেও জয় অধরা ছিল তাঁদের।
সেই অপেক্ষা আজ ঘুচল। ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন বাংলাদেশ। এমন লম্বা সময়ের জয়ের পর বেশ খুশি নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটার (জয়) জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা আমাদের জন্য এবং দলের সবার জন্য বিশাল কিছু।’
শারজায় আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন ওপেনার সাথী রানী ও সোবহানা মোস্তারি। দুজনের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘এমন উইকেটে আপনার সেটা হওয়া প্রয়োজন ছিল। সাথী ও মোস্তারি সেটি করেছে।’
বাংলাদেশের মেয়েদের এবারের বিশ্বকাপও খেলার কথা ছিল ঘরের মাটিতে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেটি সরে গেছে আরব আমিরাতে। সেখানকার কন্ডিশনে খেলা নিয়ে জ্যোতি বলেন, ‘এখানের কন্ডিশন বেশ গরম এবং আমরা দুই রান নিতে প্রচুর দৌড়েছি। আশা করি, উইকেট এমনই থাকবে। আমরা ব্যাটিং অর্ডারে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তাজ এসেছে এবং কিছু বাউন্ডারি মারার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গেছে।’
লম্বা অপেক্ষার পর এই জয়ে সতীর্থদের আনন্দ থেকে প্রেরণা খুঁজে পাচ্ছেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছি। মেয়েদের খুশি ও হাসতে দেখা আমার জন্য অনেক বড় প্রেরণার।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৮ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে